1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ার চৌমুহনী ডি এস আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের সংকট কচুয়ার দক্ষিন ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক কাজী জাকির হোসেন কচুয়া বিশ্বরোডে মাদক বিরোধী সমাবেশ ইউনিয়ন পরিষদ নির্বাচন ২১ জানুয়ারী কচুয়া ৪৭০পিস ইয়াবাসহ মহিলা মাদক ব্যবসায়ী পারুল গ্রেপ্তার চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশ কচুয়ার ৩৭ টি মাদ্রাসায় একযোগে দাখিলে টেস্ট পরীক্ষা শুরু কচুয়ার চাঁদপুর এম. এ.খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ কচুয়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
শিরোনাম

কচুয়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত করণ

  • আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে
ছবি: কচুয়ায় জাতীয় মৎস্য পক্ষে উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

কচুয়ায় জাতীয় মৎস্য উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন
নিজস্ব প্রতিনিধি:
” রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ'” এই স্লোগানকে সামনে রেখে কচুয়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৬ আগস্ট) সকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জলাশয়ে পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে শেষ হয়। উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা এতে অংশ নিয়ে পোনা অবমুক্ত করেন।
পরে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আবু নাছিরের সভাপতিত্বে এবং সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবেদিন স্বপন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তপু আহমেদ, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মৎস্যজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভা শেষে উপজেলার সেরা মৎস্য চাষিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সেরা মৎস্য চাষি হিসেবে প্রথম স্থান অধিকার করেন বিতারা ইউনিয়নের খামারী মেহেদী হাসান। দ্বিতীয় স্থান অধিকার করেন উত্তর কচুয়া ইউনিয়নের কাজী আব্দুল হাই এবং তৃতীয় স্থান অধিকার করেন গোহট দক্ষিন ইউনিয়নের মো. বিল্লাল হোসেন।
অনুষ্ঠানে বক্তারা দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন এবং আধুনিক ও টেকসই পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে মৎস্য উৎপাদন আরও বৃদ্ধির আহ্বান জানান।

ছবি: কচুয়ায় জাতীয় মৎস্য পক্ষে উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

ছবি: কচুয়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার