1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অমিত রায় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান পে-স্কেল নিয়ে আসছে গেজেট দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জরুরি নির্দেশনা কচুয়ায় ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার ছাপাখানা ও প্রকাশনা সংক্রান্ত আইনের সংশোধনের বিষয়ে আমি তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব :শেখ ফরিদ আহমেদ মানিক এমপি কচুয়ায় জাপানি ভাষা শিক্ষা, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার সুযোগে সেমিনার কচুয়ার নাউপুরায় আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচিতি সভা কচুয়ায় হেযবুত তওহীদের ‘মুখোশ উন্মোচন’ শীর্ষক সেমিনার বিদ্যুৎ সাশ্রয় ও নির্ধারিত সময়ে দোকান বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান কচুয়ায় ৮শত পিচ ইয়াবা ও দেড় কেজি গাঁজাসহ ১নারী মাদক ব্যবসায়ীসহ আটক-৫
শিরোনাম

কচুয়ায় খাদ্য সহায়তা পেয়েছে ৫২ হাজার ৫শত পরিবার

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৪৯৬ বার পড়া হয়েছে
ছবি: কচুয়ার বিতারা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ করছেন ইউপি চেয়ারম্যান আ: ছালাম সওদাগর।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে
কচুয়ায় খাদ্য সহায়তা পেয়েছে ৫২ হাজার ৫শত পরিবার
কচুয়া বার্তা রিপোর্ট ॥
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কচুয়ায় ৫২হাজার ৫শত পরিবার খাদ্য শস্য সহায়তা চাল পেয়েছ। খাদ্য শস্য ভিজিএফ প্রকল্পে সমগ্র উপজেলার ৫২ হাজার ৫ শত ৪৫ জন হত দরিদ্র ১০ কেজি করে চাল উপহার পেয়েছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায় ,২৬ মে থেকে একটি পৌরসভা ও ১২ ইউনিয়নে খাদ্য সহায়তা হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করা হয়। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী রাকিবুল ইসলাম উপজেলার বিভিন্ন ইউনিয়নে চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী রাকিবুল ইসলাম জানান- ২৬ মে থেকে একটি পৌরসভা ও ১২ ইউনিয়নে খাদ্য সহায়তা হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ শুরু হয়ে কোন প্রকার অনভিপ্রেত ঘটনা ছাড়াই বিতরণ সম্পন্ন হয়েছে।
কচুয়া পৌরসভা ৪ হাজার ৬ শত ২১ জন, সাচার ইউনিয়নে ৩ হাজার ৫ শত ৯১ জন, পাথৈর ইউনিয়নে ২ হাজার ৯ শত ৭৫ জন, বিতারা ইউনিয়নে ৫ হাজার ২ শত ৭৮ জন, পালাখাল মডেল ইউনিয়নে ৩ হাজার ২ শত ১১ জন, পশ্চিম সহদেবপুর ইউনিয়নে ৩ হাজার ৬ শত ৮২ জন, কচুয়া উত্তর ইউনিয়নে ৩ হাজার ৫ শত ২৮ জন, সদর দক্ষিন ইউনিয়নে ২ হাজার ৪ শত ২ জন,কাদলা ইউনিয়নে ৪ হাজার ২ শত ৪২ জন, কড়ইয়া ইউনিয়নে ৫হাজার ৯শত ১৩ জন, গোহট উত্তর ইউনিয়নে ৩ হাজার ৯ শত ১৬ জন, গোহট দক্ষিন ইউনিয়নে ৪হাজার ১৯ জন ও আশ্রাফপুর ইউনিয়নে ৫ হাজার ১ শত ৬৭ জন কার্ডধারী উপকারভোগীদের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। বিতরণ কার্যক্রমে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, নির্ধারিত তদারকী কর্মকর্তাগণ, সংশ্লিষ্ট ইউপি সদস্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ছবি: কচুয়ার বিতারা ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ করছেন ইউপি চেয়ারম্যান আ: ছালাম সওদাগর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার