1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অমিত রায় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান পে-স্কেল নিয়ে আসছে গেজেট দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জরুরি নির্দেশনা কচুয়ায় ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার ছাপাখানা ও প্রকাশনা সংক্রান্ত আইনের সংশোধনের বিষয়ে আমি তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব :শেখ ফরিদ আহমেদ মানিক এমপি কচুয়ায় জাপানি ভাষা শিক্ষা, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার সুযোগে সেমিনার কচুয়ার নাউপুরায় আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচিতি সভা কচুয়ায় হেযবুত তওহীদের ‘মুখোশ উন্মোচন’ শীর্ষক সেমিনার বিদ্যুৎ সাশ্রয় ও নির্ধারিত সময়ে দোকান বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান কচুয়ায় ৮শত পিচ ইয়াবা ও দেড় কেজি গাঁজাসহ ১নারী মাদক ব্যবসায়ীসহ আটক-৫
শিরোনাম

কচুয়ায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণকালে ৩ মহিলা ছিনতাইকারী আটক

  • আপডেট : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৬২৩ বার পড়া হয়েছে
ছবি: কচুয়ায় আটককৃত ৩ মহিলা ছিনতাইকারী ।

কচুয়ায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণকালে ৩ মহিলা ছিনতাইকারী আটক
বিশেষ প্রতিনিধি ॥ কচুয়ায় ৩ মহিলা ছিনতাইকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের বিএবি উচ্চ বিদ্যালয় মাঠে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের সময় ওই ইউনিয়নের উচিতগাবা গ্রামের আ: হালিমের স্ত্রী রেহানা বেগমের গলার স্বর্নের চেইন ছিনতাইকালে স্থানীয় জনগন ছিনতাইকারীদের আটক করে। আটককৃতরা হলো হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বামৈই গ্রামের আ: জলিলের মেয়ে নাতাশা(২৫),ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বীরগাঁও গ্রামের আবুল খায়েরের মেয়ে আকলিমা (২৮)ও মনির হোসেনের স্ত্রী তাসলিমা বেগম(২৯)। প্যানেল চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সফিকুর রহমান জানান,ছিনতাইকারীগন লাইনে দাঁড়িয়ে মহিলাদের স্বর্নের চেইন ছিনতাইকালে জনতা তাদের আটক করে। ওই এলাকার বাসিন্দা ছাদেক মনির জানান সকালে লাকসাম থেকে ৪ জন অপরিচিত মহিলা বিএবি উচ্চ বিদ্যালয় মাঠে আসে। ৩ জন এক সারিতে এবং অন্য একজন আলাদা সারিতে দাঁড়ায়। আলাদা সারিতে থাকা মহিলা স্বর্নের চেইন চুরি করে। স্থানীয়রা জানান ইতিপূর্বে কড়ইয়া ইউনিয়নে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণকালে ১০/১২ জনের স্বর্নের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে কচুয়ার থানার এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ৩ ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে আসে। কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: জিয়াউল হক জানান উচিতগাবা গ্রামের রেহানা বেগমে ছেলে আলমগীর হোসেন বাদী হয়ে এজহার নামীয় ৩জন ও অজ্ঞাত ২জনকে বিবাদী করে কচুয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ছবি: কচুয়ায় আটককৃত ৩ মহিলা ছিনতাইকারী ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার