1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম

কচুয়ায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

  • আপডেট : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৮২৮ বার পড়া হয়েছে

কচুয়ায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন
দেশকে নিরাপদ রাখতে জামায়েত ইসলামীর প্রয়োজন :এড মাসুদুল ইসলাম বুলবুল
কচুয়া বার্তা রিপোর্ট ॥
জামায়াতে ইসলামী বাংলাদেশ কখনো সন্ত্রাস ও চাঁদাবাজদের সমর্থন করে না । আওয়ামী সরকারের আমলে দেশে জনগণের উপর নির্মম নির্যাতন করা হয়েছে। তাদের হাতে এদেশের মানুষ কখনো নিরাপদ ছিলো না। তাই এই দেশকে নিরাপদ রাখতে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র প্রয়ােজন। বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের কাছে এদেশের মানুষ নিরাপদ।বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ৮ নভেম্বর শনিবার বিকালে কচুয়া উপজেলার দারাশাহী তুলপাই উচ্চ বিদ্যালয় মাঠে পশ্চিম সহদেবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী’র কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পশ্চিম সহদেবপুর ইউনিয়নের সভাপতি মাওলানা হেদায়েত উল্যাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শাখাওয়াত হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস ও বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মুহাদ্দিস আবু নছর আশরাফী, কচুয়া উপজেলা জামায়াতে ইসলামী আমীর এডভোকেট আবু তাহের মেসবাহ,নায়েবে আমীর মাষ্টার সিরাজুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা আবু নাসের,সেক্রেটারী মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকী,পৌর আমীর আমিনুল হক মীর আজাহারী ও পালাখাল মডেল ইউনিয়নের সবাপতি মাওলানা মোঃ জসিম উদ্দিন প্রমুখ। এসময় পশ্চিম সহদেবপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জামায়াতে ইসলামী কর্মীগন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার