1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় ব্যবসায়ীর  নৃশংস  হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন সবাইকে কাঁদিয়ে কচুয়ার শিক্ষানুরাগী হুমায়ুন কবির মিয়ার চির বিদায় কচুয়া ন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড় প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ কচুয়ার চাঁদপুর এমএ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে মতবিনিময় সভা শিক্ষার মান উন্নয়নে কচুয়ার মেঘদাইর ফাযিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ। কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে
শিরোনাম

শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত

  • আপডেট : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৭৫৪ বার পড়া হয়েছে
ফাইল ছবি : মো: শরীফ হাসান

শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
সাইফুল ইসলাম তালুকদার,রনি⥮
গর্ভনেন্স প্রোফেশনাল ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস এবং ইউনিক গ্রুপের রেগুলেটরি অ্যাফেয়ার্সের পরিচালক এবং কোম্পানি সচিব চাঁদপুরের কৃতি সন্তান মো. শরীফ হাসান এফসিএস, বাংলাদেশের প্রথম পার্লামেন্ট আইন দ্বারা প্রতিষ্ঠিত সরকারের বাণিজ্য মন্ত্রনালয়ের অধিনে পরিচালিত দেশের শীর্ষস্থানীয় গর্ভনেন্স প্রোফেশনাল প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি)’ এ তৃতীয় বারের মতো কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছেন।সম্প্রতি ঢাকায় জাকজমকপূর্ণ অনুষ্ঠানে ইনিস্টিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর ১৫তম বার্ষিক সাধারণ সভা ও ৬ষ্ঠ কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আইসিএসবি’র সহযোগী ও ফেলো সদস্যগণের প্রত্যক্ষ ভোটে ১৩ জন কাউন্সিলর নির্বাচিত হন। এবারের নির্বাচনে কর্পোরেটের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা ও স্বস্ব ক্ষেত্রে সফল ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। তারমধ্যে কচুয়ার কুতিসন্তান মো. শরীফ হাসান এফসিএস ২০২৫-২৮ মেয়াদের কাউন্সিলে তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়ে টানা তৃতীয় বারের মতো কাউন্সিল সদস্য হিসেবে নির্বাচিত হন এবং মো. শাহজাহান, এফসিএস, বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক, রংপুর প্রথম ও হোসেন শাদত এফসিএস, জৈষ্ঠ্য পরিচালক, গ্রামীণ ফোন দ্বিতীয় স্থান অধিকার করেন। নতুন এ কাউন্সিলের সদস্যরা আগামী তিন বছরের জন্য নির্বাচিত হয়েছেন।
শরীফ হাসান ইতিপূর্বে ২০১৯-২০২২ ও ২০২২-২০২৫ দুই মেয়াদে কাউন্সিলর নির্বাচিত হন এবং আইসিএসবির কর্পোরেট আইন পর্যালোচনা সাব কমিটির চেয়ারম্যান হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। শরীফ হাসান ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের পক্ষে চার্টার্ড লাইফ ইন্সুরেন্স, সান সার্ভিসেস লিমিটেড ও স্টার অ্যালাইড ভেঞ্চার লিমিটেডের বোর্ডে প্রতিনিধিত্ব করেন। এছাড়াও মি. হাসান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) এর নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক (বিবিএ) এবং মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) সম্পন্ন করেন। মো. শরীফ হাসান কুমিল্লা শিক্ষা বের্ডের অধিনে পালাখাল উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৮ সালে এসএসসি পরীক্ষায় মেধাতালিকায় স্থানসহ উত্তীর্ণ হন । এছাড়াও ২০১৬ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন। মো. শরীফ হাসান বিতারা ইউনিয়নের চাংপুর গ্রামের ডা. মো: আব্দুল কাদের ছোট ছেলে। তিনি কচুয়া কল্যাণ সংঘ ঢাকা এর প্রতিষ্ঠানকালীন আজীবন সদস্য ও অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত।
ফাইল ছবি : মো: শরীফ হাসান

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার