1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম

বাচঁতে চায় কচুয়ার ফরহাদ

  • আপডেট : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৭৭১ বার পড়া হয়েছে

বাচঁতে চায় কচুয়ার ফরহাদ
মোঃ নাছির উদ্দিন ॥
কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের মালচোয়া গ্রামের কামাল হোসেন সরকারের ছেলে ফরহাদ সরকার (২০) দীর্ঘদিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তিনি ৬ মাস পূর্বে ঢাকায় সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে মেরুদন্ডের হাড় ও গাঢ় ভেঙ্গে যায়। তাকে সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য তার বাবার জমিজমা ও সহায় সম্পদ বিক্রি করে পরিবারটি এখন নিঃস্ব হওয়ার পথে। তার বাবা রিক্সা চালিয়ে সংসার ও অসুস্থ ছেলের চিকিৎসা খরচ জোগায়। বর্তমান বাবা অসুস্থ থাকায় ছেলের চিকিৎসার খরচ জোগাতে না পারায় অসুস্থ ফরহাদ এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে।
ফরহাদ সরকারের বাবা কামাল হোসেন জানান, দুই ভাই এক বোনের মধ্যে ফরহাদ দ্বিতীয়। ফরহাদ ঢাকার একটি ক্যান্টিনে কাজ করতো। আমি রিক্সা চালিয়ে সংসার দেখাশুনা করতাম। গত ৬ মাস পূর্বে ঢাকার হাতিরঝিল এলাকায় সড়ক দুর্ঘটনায় তার মেরুদ-ের হাড় ভেঙ্গে যায়। আমার সকল জমিজমা বিক্রি করে তার চিকিৎসার খরচ জোগাচ্ছি। আমি অসুস্থ হওয়ার কারনে আর রিক্সা চালাতে পারছি না। বর্তমানে অর্থের অভাবে তার চিকিৎসা বন্ধের উপক্রম হয়ে পড়েছে। তাকে পুরোপুরি সুস্থ করে তুলতে হলে চিকিৎসা চালিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। অন্যথায় তার জীবনাশের আশঙ্কা রয়েছে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়া ছেলের চিকিৎসার জন্য সকলের দরজায় সাহায্য সহযোগিতা চেয়ে আসছি। বর্তমানে ছেলের চিকিৎসার জন্য প্রায় ১০ লক্ষ টাকা প্রয়োজন।
ইউপি চেয়ারম্যান মো. আলগীর হোসেন জানান, ফরহাদ আমার পাশের গ্রামের ছেলে। আমার পরিষদ ও এলাকার সহযোগীতা নিয়ে ফরহাদের চিকিৎসা চালিয়ে ছিলাম। এখন তার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। এ ছেলেটির চিকিৎসায় সকল বিত্তবানদেন পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি। কেউ সাহায্য করতে চাইলে তার পিতার ব্যবহৃত ০১৮৩৮১২৭০০৫ (বিকাশ) মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার