1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত

কচুয়ায় অ্যাড. হেলাল উদ্দীনের চমক

  • আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৭৮৭ বার পড়া হয়েছে

বিএনপি জামায়াতের হরতাল ,অবরোধ ও অগ্ন্সিংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছি ও সমাবেশ
কচুয়ায় অ্যাড. হেলাল উদ্দীনের চমক
নিজস্ব সংবাদদাতা ॥
কচুয়ায় আওয়ামী লীগের তিন হাই প্রোফাইল নেতা কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ ও রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মো. গোলাম হোসেন। এই তিন নেতার অনুসারীরা যখন তাদের নিজস্ব বলয়ে মিছিল, মিটিং ও শোডাউনে ব্যাস্ত ঠিক তখনই কচুয়ার দক্ষিণ অঞ্চলের আওয়ামী লীগের নেতা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড. হেলাল উদ্দীন কোন নেতার বলয়ে না গিয়ে জননেত্রী শেখ হাসিনার নৌকার সমর্থনে ও বিএনপি-জামায়াতের হরতাল ও অবরোধের প্রতিবাদে বিশাল শোডাউন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।২১ নভেম্বর মঙ্গলবার বিকালে অ্যাডভোকেট হেলাল উদ্দিনের নেতৃত্বে রহিমানগর উত্তর বাজার মুন্সী মার্কেট প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুন্সী মার্কেটের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে অ্যাডভোকেট হেলাল উদ্দিন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কচুয়া আসন থেকে জননেত্রী শেখ হাসিনা তিন নেতার মধ্যে যাকে নৌকা উপহার দিবেন তাকে বিজয়ী করতে আমরা সর্বশক্তি দিয়ে কাজ করবো। বিএনপি জামায়াতে অবরোধ ও হরতাল ডেকে গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশ সহ সাধারণ মানুষ হত্যা করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিএনপি’র প্রতি আহবান হরতাল অবরোধ পরিহার করে নির্বাচনে অংশ গ্রহণ করুণ। জনগণের রায় মেনে নিন। আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বলেই আমরা সবাই নিরাপদে ও পরিবার পরিজন নিয়ে ভালোভাবে বসবাস করতে পারছি। তাই আগামী ৭ জানুয়ারীর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার সরকারকে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। সেই লক্ষ্যেই সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আমির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া, গোহট দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধরাণ সম্পাদক বিল্লাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক বাবুল গাজী। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, লিটন মুন্সী, গাজী আহাদ, সাধারণ সম্পাদক ওমর ফারুক, শাহাদাৎ হোসেন, ইউপি চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল, আওয়ামী লীগ নেতা তকদিও হোসেন মিহির, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহাগ উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পাটোয়ারী, ইউপি সদস্য মোঃ খাজা, মোঃ শহিদ উল্লা সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন।

ছবিঃ বিএনপি জামায়াতের হরতাল ও অবরোধ ও অগ্নিসংযোগের প্রতিবাদে কচুয়ার রহিমানগরে শোডাউন ও সমাবেশে
নেতৃত্বে দিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হেলাল উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার