1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম

চাঁদপুর-১ কচুয়া আসনে ড.মহীউদ্দীন খান আলমগীরের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ

  • আপডেট : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৮২৪ বার পড়া হয়েছে
বি: জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলেন ড.মহীউদ্দীন খান আলমগীর ।

চাঁদপুর-১ কচুয়া আসনে ড.মহীউদ্দীন খান আলমগীরের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ
মো: নাছির উদ্দিন ॥
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -১ কচুয়া আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর।১৮ নভেম্বর শনিবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে তাঁর একান্ত ব্যাক্তিগত সহকারি রাজিব আহমেদ রাজু দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেন। ড.মহীউদ্দীন খান আলমগীর চাঁদপুর -১ কচুয়া আসনে ২০১৮ সালে তৃতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়ে কচুয়াতে ব্যাপক উন্নয়ন করেন । ফলে সমগ্র কচুয়ার জনগনের কাছে তিনি আধুনিক কচুয়ার রুপকার হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি কচুয়ায় একটি প্রথম শ্রেণির পৌরসভা প্রতিষ্ঠা করে পৌরবাসীর জন্য গ্যাস সংযোগ দিয়েছেন। কচুয়ার ২শত ৪৩টি গ্রাম থেকে উপজেলায় আসা যাওয়ার পাকা সড়ক করে দিয়েছেন। আজকের কচুয়ায় সকল উন্নয়ন ড.মহীউদ্দীন খান আলমগীর এমপির মাধ্যমেই হয়েছে।সাধারন জনগনের প্রত্যাশা এবারও তিনি দলীয় মনোনয়ন পেয়ে কচুয়াকে স্মার্ট কচুয়ায় রুপান্তরিত করবেন।
তিনি দলের দু:সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য,উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।
ড.মহীউদ্দীন খান আলমগীর জনতার মঞ্চের মাধ্যমে ৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য অগ্রণী ভূমিকা পালন করেন। পার্বত্য শান্তি চুক্তি প্রনয়নে ড.মহীউদ্দীন খান আলমগীরের অসমান্য অবদান ছিল। তাছাড়া তিনি ৯৬ সালে পরিকল্পনা,বিমান ও পর্যটন এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠনের পর তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
কচুয়ায় ১২ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ভোটার ৩ লক্ষ ২৫হাজার ৭শত ৬৯,পুরুষ ১,৬৯,৩৩১,মহিলা ১,৫৬,৪২৭জন।
ছবি: জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলেন ড.মহীউদ্দীন খান আলমগীর ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার