1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম

বিএনপি জনগন থেকে বিচ্ছিন্ন হয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ভিন্ন পথে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পাঁয়তারা করছে : ড. সেলিম মাহমুদ

  • আপডেট : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮০১ বার পড়া হয়েছে

বিএনপি জনগন থেকে বিচ্ছিন্ন হয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ভিন্ন পথে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পাঁয়তারা করছে : ড. সেলিম মাহমুদ
নিজস্ব সংবাদদাতা ॥
বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে মর্যাদাপূর্ন রাষ্ট্র হিসেবে বিশ^বাসীর কাছে পরিচিতি লাভ করিয়েছেন । আওয়ামী লীগের কাছেই বাংলাদেশ নিরাপদ। বিএনপি জনগন থেকে বিচ্ছিন্ন হয়ে বিদেশে লভিষ্ট নিয়োগ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে ভিন্ন পথে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পাঁয়তারা করছে। বঙ্গবন্ধু কন্যা ৪২ বছর ধরে দেশের উন্নয়নে কাজ করে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে তৃণমূলের নেতাকর্মীগন ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। তিনি ১৮ সেপ্টেম্বর সোমবার দুপুরে কচুয়া উপজেলার পালাখাল রোস্তুম আলী ডিগ্রি কলেজ মিলনায়তনে সদর দক্ষিন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল মোতালেবের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা আ: সালামের পরিচালনায় বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,ইউপি চেয়ারম্যান ইসহাক সিকদার,মোঃ হাবিবুর রহমান,এম আখতার হোসাইন,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম,সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন লিটন প্রমূখ। এসময় জনপ্রতিনিধি ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীগন মতবিনিময় সভায় অংশগ্রহন করেন।
একই দিনে প্রধান অতিথি ড.সেলিম মাহমুদ ”রুখো ষড়যন্ত্র ও মিথ্যাচার” প্রচার করো শেখ হাসিনার উন্নয়ন স্লোগানে কড়ইয়া ইউনিয়নের শ্রীরামপুর মাদ্রাসা মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন । এ সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিয়া খোরশেদ আলম,ইউপি চেয়ারম্যান আলী আক্কাছ মোল্লা,মনির হোসেন,রেজাউল মাওলা হেলাল,আওয়ামী লীগ নেতা কামাল পাশা কাজল,ইউনিয়ন আওয়মী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন সুমন,উপজেলা কৃষক লীগের সভাপতি দেওয়ান ওয়াহিদুর রহমান,উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহপরান,ডা: মাসুদ,উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দিন সরকারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক মতবিনিময়সভায় অংশ গ্রহন করেন।
ছবি: কচুয়ায় মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন,বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড.সেলিম মাহমুদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার