1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম

১৫ আগস্টের দোসররা আবারো মাথা চাড়া দিয়ে উঠেছে:¬মো. গোলাম হোসেন

  • আপডেট : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৬৬৩ বার পড়া হয়েছে

কচুয়ায় জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
১৫ আগস্টের দোসররা আবারো মাথা চাড়া দিয়ে উঠেছে
——¬মো. গোলাম হোসেন
সুজন পোদ্দার ॥
কচুয়া আসনের মনোনয়ন প্রত্যাশী এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব মো. গোলাম হোসেন বলেছেন- আগস্ট মাস শোকাবহ মাস। এই মাসে ঘাতকরা জাতির পিতাসহ বঙ্গবন্ধুর স্বপরিবারকে হত্যা করেছিল দেশী-বিদেশী শত্রুরা। সেই শত্রুরা এখন বিএনপির উপর ভর করে মাথা চাড়া দিয়ে উঠছে। আপনারা ঐক্যবদ্ধ থেকে জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা রাখুন। তাঁর পাশে থাকুন। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসাবে আমার উপরও আপনারা আস্থা রাখুন। আমি আপনাদের সুখে-দুঃখে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। হাজার হাজার মানুষের উপস্থিতি প্রমাণ করে আমাকে আপনারা কতটুকু ভালোবাসেন। আপনাদের ভালোবাসাই আমার শক্তি ও প্রেরণা। আপনারা পাশে থাকলেই সকল বিপর্যয় মোকাবেলা করে নৌকার বিজয় সু-নিশ্চিত করতে পারবো। তিনি ৯ আগষ্ট বুধবার বিকালে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পালগিরি বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিন উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেন মেম্বারের পরিচালনায় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার বাহার, আব্দুল বাতেন সরকার, ইউপি চেয়ারম্যান কবির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শাহজাহান প্রধান, দপ্তর সম্পাদক মনির হোসেন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান জালাল, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাজু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ওসমান গনি পলাশ প্রমূখ।

এসময় সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম, শফিকুল ইসলাম মাস্টার, জাহাঙ্গীর আলম, লিটন মুন্সি, কাজী জহির আলম টগর, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ফারুকুল ইসলাম, বিল্লাল হোসেন, মোঃ শাহাদাত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরপ্রধান, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন প্রধান, সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ মিয়া, পৌর কাউন্সিলর আবুল খায়ের রুমি, জেলা পরিষদের সাবেক সদস্য জোবায়ের হোসেনসহ জনপ্রতিনিধি, সুধীজন ও দলীয় নেতাকর্মীরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

ছবি: কচুয়ায় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব মো. গোলাম হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার