1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম

সরকার কোমলমতি শিক্ষার্থীদের সুশিক্ষা প্রদানের মাধ্যমে উন্নত সমাজ গড়তে কাজ করছে :ড. মহীউদ্দীন খান আলমগীর

  • আপডেট : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১০৩৪ বার পড়া হয়েছে
কচুয়া: কচুয়ায় অভিভাবক সমাবেশে বক্তব্য রাখছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

কচুয়ার আইনগিরি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে
সরকার কোমলমতি শিক্ষার্থীদের সুশিক্ষা প্রদানের মাধ্যমে উন্নত সমাজ গড়তে কাজ করছে
……..ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
কচুয়া প্রতিনিধি ॥
শিক্ষার গুনগত মান উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কচুয়ায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই বুধবার উপজেলার আইনগিরি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। এসময় তিনি বলেন, সকল শিশুর শিক্ষা নিশ্চিত করা হয়েছে।প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ উপবৃত্তি প্রদান করা হচ্ছে। বর্তমান সরকারের আমলে পুরুষের পাশাপাশি নারী শিক্ষা বেড়েছে। নারী পুরুষ বৈষাম্য কমেছে। বেড়েছে শিক্ষার হার। প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগের ফলে মানুষের আত্ম-বিশ^াস ও সক্ষমতা বেড়েছে। সারা দেশের ন্যায় কচুয়ার প্রতিটি জনপদে উন্নয়নের ছোঁয়া লেগেছে।আমি বিগত ৩০ বছর যাবত কচুয়ার উন্নয়নে কাজ করে আসছি। কেউ জনপ্রতিনিধি হতে চাইলে আগে জনগনের কল্যানে কাজ করতে হবে। নিজেদের আখের গোছানের রাজনীতি কচুয়ার মানুষ কখনও সমর্থন করবেনা।
অর্থনৈতিক সমৃদ্ধির জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান আওয়ামী লীগ সরকারকে আবারও সমর্থন দিয়ে দেশের উন্নয়নের জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট সমাজসেবক মো. ডা: আবদুল কাদেররর সভাপতিত্বে ও পরিচালনা পর্ষদের সদস্য নাছির উদ্দিন রাজুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, চাঁদপুর জেলা পরিষদ সদস্য তৌহিদুল ইসলাম খোকা,ইউপি চেয়ারম্যান মো: কবির হোসেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কামরুজ্জামান, আইনগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েলা হাবীব,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাজু, ছাত্রলীগ প্রিন্স মানিক প্রমূখ। এসময় প্রধান অতিথি ড.মহীউদ্দীন খান আলমগীর আইনগিরি উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় তলার উর্ধ্বমূখী ভবনের শুভ উদ্বোধন এবং আইনগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন।
একই দিন বিকেলে উজানী হাজী আমির উদ্দিন আলোকজান উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান কাজী জাহিরুল ইসলামের সভাপতিত্বে আওয়মী লীগ নেতা জাফরুল হাসান খোকনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নার্গিস সুলতানা । এসময় প্রধান অতিথি ড.মহীউদ্দীন খান আলমগীর হাজী আমির উদ্দিন আলোকজান উচ্চ বিদ্যালয়ে ৪তলা ভবন ভবনের শুভ উদ্বোধন করেন।

কচুয়া: কচুয়ায় অভিভাবক সমাবেশে বক্তব্য রাখছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার