1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম

আমরা একসাথে কাজ করে কচুয়ার রাজনীতির আমূল পরিবর্তন করতে চাই :এনবিআরের সাবেক চেয়ারম্যান মো. গোলাম হোসেন

  • আপডেট : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৭৫৯ বার পড়া হয়েছে
ছবি: কচুয়ার বড়দৈল এলাকায় মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব মো. গোলাম হোসেন

আমরা তৃনমূল আওয়ামীলীগকে সাথে নিয়ে একসাথে কাজ করে কচুয়ার রাজনীতির আমূল পরিবর্তন করতে চাই।আপনাদের হাজারো মানুষের দোয়া ও সমর্থনে আমাকে অভিষ্ট লক্ষ্যে পৌছাতে সহায়ক হবে। আমি একজন সাবেক আমলা হিসাবে নয়, আপনাদের সকলের ভাই হিসাবে পাশে থাকতে চাই। আমি দীর্ঘদিন বিভিন্ন মন্ত্রনালয়ে বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ন দায়িত্ব সুনামের সাথে পালন করেছি । তাঁর ফলশ্রুতিতে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে জাতীয় রাজস্ববোর্ডের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রনালয়ের সচিব হিসাবে দায়িত্ব্ প্রদান করেন। দায়িত্ব পালনকালে বিডিআর বিদ্রোহের মতো স্পর্শকাতর ঘটনার সময় আমি স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের দায়িত্বে থেকে শেখ হাসিনার পরামর্শে ওই ঘটনার শান্তিপূর্ণ সমাধানে কাজ করেছি। রাজনীতিতে এসে সর্বসাধারনের সাথে মিশে আমার কাছে মনে হয়েছে এরই মধ্যে দিয়ে জনগণের সেবা করা সহজ। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে কচুয়াবাসীর উন্নয়নে কাজ করে যাবো। আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে কচুয়া আসন থেকে নৌকা মনোনয়ন দিয়ে নেত্রী আমাকে মূল্যায়ন করবেন। তিনি ১৬ জুলাই রবিবার বিকালে উপজেলার সাচার বাজারে ব্যবসায়ী ও সর্বসাধারণের সাথে গণসংযোগ শেষে পাথৈর ইউনিয়নের বড়দৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সাবেক ইউপি চেয়ারম্যান চৌধুরী নূরে আলমের সভাপতিত্বে ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফ চৌধুরী রুবেলের সঞ্চালনায় মতবিনিময় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডা. এম.এ মালেক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা হযরত আলী মেম্বার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহাল প্রধান, নির্বাহী সদস্য শাহীন সরোয়ার, যুবলীগ নেতা রাহাত চৌধুরী মামুন প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সম্পাদকসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন।
ছবি: কচুয়ার বড়দৈল এলাকায় মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব মো. গোলাম হোসেন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার