1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অমিত রায় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান পে-স্কেল নিয়ে আসছে গেজেট দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জরুরি নির্দেশনা কচুয়ায় ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার ছাপাখানা ও প্রকাশনা সংক্রান্ত আইনের সংশোধনের বিষয়ে আমি তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব :শেখ ফরিদ আহমেদ মানিক এমপি কচুয়ায় জাপানি ভাষা শিক্ষা, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার সুযোগে সেমিনার কচুয়ার নাউপুরায় আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচিতি সভা কচুয়ায় হেযবুত তওহীদের ‘মুখোশ উন্মোচন’ শীর্ষক সেমিনার বিদ্যুৎ সাশ্রয় ও নির্ধারিত সময়ে দোকান বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান কচুয়ায় ৮শত পিচ ইয়াবা ও দেড় কেজি গাঁজাসহ ১নারী মাদক ব্যবসায়ীসহ আটক-৫
শিরোনাম

  • আপডেট : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৭৪৬ বার পড়া হয়েছে

কচুয়ায় আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
কচুয়া প্রতিনিধি ॥
বর্ণাঢ্য আয়োজনে কচুয়ায় আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (২৩ জুন) বিকালে আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের উদ্যোগে সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও দুপুরে দলীয় কার্যলয়ের সামনে থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সোহাগ চৌধুরীর নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়ে পৌর এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশিরের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেন বাটার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সোহাগ চৌধুরীর, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া, সাবেক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর জব্বার বাহার, আওয়ামী লীগ নেতা আহসান হাবীব প্রানজল, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সিকদার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক প্রাণধন দেব প্রমুখ।
আলোচনা সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মৃুনাজাত করা হয়। পরে কেক কেটে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্র্ষিকী উদযাপন করা হয়। এসময় কচুয়া উপজেলা আওয়ামী লীগ, সকল ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় সহস্রাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছবি ০১ : বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্র্ষিকী উদযাপন উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার