1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম

প্রযুক্তিভিত্তিক জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদেরকে শ্রেষ্ঠ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে: সমাজ সেবক ফয়সাল চৌধুরী জীবন

  • আপডেট : রবিবার, ২১ মে, ২০২৩
  • ৭৩২ বার পড়া হয়েছে

কচুয়ার মনপুরা ফাযিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ
প্রযুক্তিভিত্তিক জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদেরকে শ্রেষ্ঠ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে: সমাজ সেবক ফয়সাল চৌধুরী জীবন
নিজস্ব সংবাদদাতা ॥
কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের মনপুরা ফাযিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২১ মে রবিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গনে এ সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার গভনিং বডির সভাপতি বিশিষ্ট শিল্পপতি ,শিক্ষানুরাগী ও সমাজ সেবক ফয়সাল চৌধুরী জীবন। তিনি বলেন- প্রযুক্তিভিত্তিক জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের শ্রেষ্ঠ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তথ্য প্রযুক্তির যুগে প্রতিতযোগীতায় টিকে থাকতে হলে জ্ঞান অর্জনের বিকল্প নেই। তিনি প্রতিষ্ঠানের গুনগত মান সম্পন্ন শিক্ষা অর্জনের লক্ষ্যে শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর সহযোগীতা কামনা করেন। তিনি আরো বলেন, শিক্ষার্থীদেরকে অনুপ্রেরণা দেওয়ার লক্ষ্যে প্রতি বছর মেধাবৃত্তি প্রদান করা হবে। খুব কম সময়ের মধ্যে প্রতিষ্ঠানের অফিস কক্ষ থেকে শুরু করে প্রতিটি শ্রেণি কক্ষ, ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতায় আনা হবে। আমি আশা করি সকলের সহযোগীতায় এই দ্বীনই প্রতিষ্ঠানটি কচুয়া উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবে।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইসহাক খানের সভাপতিত্বে ও প্রভাষক মো: শাহজাহানের সঞ্চালনায়
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মাদ্রাসার বিদ্যোৎসাহী সদস্য ও ইউপি চেয়ারম্যান মো. নূর-ই- আলম রিহাত, কাদলা ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ গাজী ইউসুফ, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান মাঈনউদ্দিন মজুমদার মানিক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান, গভনিং বডির সদস্য সদস্য মাছুম বিল্লাহ, অভিভাবক প্রভাষক আবু জাফর, প্রতিষ্ঠানের প্রভাষক সাইফুল মিজান, মো. রফিকুল ইসলাম, নাছির উদ্দিন, শিক্ষার্থী মো. জাকারিয়া ও সাফিয়া আল জারিয়া। অভিভাবক সমাবেশ শেষে মাদ্রাসার অফিস কক্ষে গভনিং বডির সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক ফয়সাল চৌধুরী জীবনের সভাপতিত্বে পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার