1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম

কচুয়ায় ড.সেলিম মাহমুদের উদ্যোগে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ৯ হাজার শাড়ী বিতরণ

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ৫৮৫ বার পড়া হয়েছে

কচুয়ায় ড.সেলিম মাহমুদের উদ্যোগে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ৯ হাজার শাড়ী বিতরণ
দক্ষিন এশিয়ার মধ্যে বাংলাদেশ অর্থনৈতিক ভাবে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র
……..ড.সেলিম মাহমুদ
বিশেষ প্রতিনিধি ॥
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কচুয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ২০ এপ্রিল বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড.সেলিম মাহমুদ এর উদ্যোগে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে উপজেলার ১টি পৌরসভা ১২টি ইউনিয়নের ১৩টি স্থানে হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ৯ হাজার শাড়ী বিতরণ করা হয়।
কচুয়া উত্তর ইউনিয়নের নাহারা বালুর মাঠে উপহার সামগ্রী বিতরণকালে ড.সেলিম মাহমুদ বলেন,বর্তমান সরকারের আমলে মানুষের মাথাপিছু আয় বেড়েছে,ভারতবর্ষের একমাত্র বাংলাদেশেই মানুষের মাথাপিছু আয় বেশী। দক্ষিন এশিয়ার মধ্যে বাংলাদেশ এখন অর্থনৈতিক ভাবে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে স্বাধীন রাষ্ট্র দিয়েছেন। তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের অর্থনৈতিক মুক্তির উন্নয়নের জন্য কাজ করছেন। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুখ-শান্তির কথা চিন্তা করে ডেল্টা প্ল্যান পরিকল্পনা গ্রহন করে তা বাস্তাবায়নের লক্ষ্যে কাজ করছেন। আজকের আপনাদের যে উপহার প্রদান করছি তা আর্থিক বিবেচনায় যদিও বা বেশী মূল্যবান নয়। কিন্ত শেখ হাসিনার আপনাদের জন্য মমত্ববোধ,আপাদের জন্য যে অনুভূতি তা মহামূল্যবান। আগামী সংসদ নির্বাচনে দেশের উন্নয়নের স্বার্থে পুনরায় বর্তমান আওয়ামী লীগ সরকারকে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে ক্ষমতায় আনার জন্য আহবান জানান।
এসময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমন্ডার আব্দুল মবিন,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, পৌর মেয়র মো.নাজমুল আলম স্বপন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.মাহবুব আলম, ইউপি চেয়ারম্যান মনির হোসেন,আলী আক্কাস মোল্লা,হাবিব মজুমদার জয়, এম আখতার হোসাইন,পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল আহাদ,সাধারণ সম্পাদক ওমর ফারুক,পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন সুমন,উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক ডা.মাসুদুর রহমান,উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দিন সরকার,যুগ্ন-আহবায়ক সাকিল মুন্সি,সোহাগ হোসেন,সদস্য আবু ইউছুফ মজুমদারসহ আওয়মী লীগ ও সহযোগী সংগঠনের দলীয় নেতাকর্মী সমর্তকগন উপস্থিত ছিলেন প্রমুখ।

ছবি: কচুয়ায় উত্তর ইউনিয়নের নাহার বালুর মাঠে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার শাড়ী বিতরণ করছেন, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড.সেলিম মাহমুদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার