1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম

কচুয়া কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৬তম বার্ষিক সাধারণ সভা

  • আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৭২ বার পড়া হয়েছে

কচুয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৪৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারি বুধবার বিআরডিবির আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি । উদ্বোধন শেষে উপজেলা পরিষদ মিলনয়াতনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিআরডিবি’র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাবের মিয়ার সভাপতিত্বে ও পরিচালক সনতোষ চন্দ্র সেনের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.শাহাজাহান শিশির,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজমুল হাসান,উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম,পৌর মেয়র মো.নাজমুল আলম স্বপন,পৌর আওয়ামীলীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূইঁয়া,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু সামীম,কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও সমিতির পরিচালক মো. আলমগীর তালুকদার, কেন্দ্রীয় সমবায় সমিতির সহ-সভাপতি নজরুল ইসলাম, মেঘদাইর কৃষক সমবায় সমিতির ম্যানেজার আলী আশ্রাফ ।
এসময় চাঁদপুর জেলা পরিষদ সদস্য তৌহিদুল ইসলাম খোকা, ইউপি চেয়ারম্যান মো.আব্দুস সালাম সওদাগর, বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান,পরিচালক মোঃ ছালেহীন খলিল,মোঃ সাদেক মিয়া পাটওয়ারী, মোঃ শফিকুল ইসলাম, মোঃ সাইদুর রহমান মজুমদার, খোকন চন্দ্র মন্ডল,ইদ্রিস পাটওয়ারী, সাইফুর রহমান বাহাদুর,দেলোয়ার হোসেন, ইদ্রিস পাটওয়ারী,বিআরডিবির হিসাব রক্ষক সবুজ চন্দ্র রায়,পরিদর্শক ইব্রাহিম খলিল ও স্বপন চন্দ্র দাসসহ বিভিন্ন কৃষক সমবায় সমিতির সভাপতি,ম্যানেজারবৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরষ্কার ও ঋণ বিতরণ করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপিসহ অতিথিবৃন্দ।

ছবিঃ কচুয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৪৩তম বার্ষিক সাধারণ সভা উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার