1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম

কচুয়ার দোঘরে ভয়াবহ অগ্নিকান্ডে ২৫টি ঘর পুড়ে ভস্মীভূত

  • আপডেট : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ৭৩৪ বার পড়া হয়েছে

কচুয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ২৫টি বসত ঘরসহ সকল আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কাদলা ইউনিয়নের দোঘর মুন্সী বাড়িতে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়’রা জানান,১৯ জানুযারি বৃহস্পতিবার সন্ধ্যায় দোঘর মুন্সিবাড়ীর নবীর হোসেনের ঘর থেকে আগুন সূত্রপাত হয়ে মূহুর্তের মধ্যে আশেপাশে ছড়িয়ে পড়ে অন্যান্য ঘরগুলোতে আগুন লেগে যায়। খবর পেয়ে কচুয়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও স্থানীয়দের সহযোগীতায় প্রায় ২ ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তক্ষনে ওই বাড়ীর রফিকুল ইসলাম মাষ্টার, নবীর হোসেন, আজিজুল হক, হোসেন মুন্সী, করিম, সাখাওয়াত, আব্দুর রশিদ, বিল¬াল হোসেন, ইয়াছিন, জাসেদ মুন্সীর বসত ঘর, গোয়াল ঘর, রান্না ঘরসহ ছোট-বড় ২৫টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থরা জানান,এই অগ্নিকান্ডের ঘটনায় আমাদের বসত ঘর,আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আমরা সবাই পরিবারের সদস্যদেরকে নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছি। অগ্নিকান্ডের সূতপাত্র কিসের থেকে হয়েছে, তা আমাদের জানা নেই।
উপজেলা ফায়ার স্টেশন অফিসার মাহতাব মন্ডল বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা ২ঘন্টা ব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে তাদের ব্যাপক ক্ষতিসাধন হয়।
সংবাদ পেয়ে কচুয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগেরে সভাপতি মো: শাহজাহান শিশির ,ইউএনও মো.নাজমুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করেন।
এদিকে স্থানীয় জনপ্রতিনিধি,সামাজিক সংগঠনের উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ, বস্ত্র ও খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

ছবি: কচুয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে যাওয়া এলাকা পরিদর্শন করছেন উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান শিশিরসহ দলীয় নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার