1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় বৃদ্ধ পিতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ কচুয়ায় ভ্রাম্যমান আদালতে ৫ ব্যবসায়ীর ৫৫ হাজার টাকা জরিমানা এক উপজেলার সব ইউনিয়নের ভোট একসাথে হবে: নির্বাচন কমিশন সচিব সেপ্টেম্বর মাসেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী জাহাঙ্গীর শেখ কচুয়ায় আদম বেপারী নাছির উল্লাহ’র খপ্পরে পড়ে নিঃস্ব এক পরিবার কচুয়ায় ব্যাপক আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত কচুয়া উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার প্রার্থী মোহাম্মদ বশির মজুমদার কচুয়ায় গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার কচুয়ায় প্রবাসীর বিরুদ্ধে স্ত্রী-সন্তানদের ভরণপোষণ, নির্যাতনের অভিযোগ, গ্রামবাসীর ঝাড়ু মিছিল ও বিক্ষোভ
শিরোনাম

সবাইকে কাঁদিয়ে চলে গেলেন কচুয়ার যুবলীগ নেতা মঞ্জুর এলাহী

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ৮৩৯ বার পড়া হয়েছে

কচুয়া উপজেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও ডুমুরিয়া শেখ রাসেল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি মঞ্জুর এলাহী মজুমদার (৩৫) আর নেই (ইন্নালি…………..রাজিউন)। ১২ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকার জাতীয় হৃদরোগ হাসপাতালের লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।
ওই দিন বাদ আছর উপজেলার কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গাউছিয়া ছোবহানিয়া মাদ্রাসা প্রাঙ্গনে জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে ডুমুরিয়া মজুমদার বাড়ির পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। যেখান থেকে আর কখনও ফিরে আসবেনা যুবলীগ নেতা মঞ্জুর এলাহী মজুমদার। তাঁর লাশ গ্রামের বাড়ি নিয়ে আসলে স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের মাতম বিরাজ করে। সবাইকে কাঁদিয়ে পরপারে চলে গেলেন মঞ্জুর এলাহী মজুমদার।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন, ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির,চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি.একেএম আব্দুল মোতালেব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,উপজেলা প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম,উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র নাজমুল আলম স্বপন, পৌর আওয়ামীলীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূইঁয়া,সাধারন সম্পাদক ইকবাল আজিজ শাহিন,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আঃ ছালাম সওদাগর, সাধারণ সম্পাদক আবু বক্কর মিয়াজী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাজীব আহমেদ রাজু,পৌর কাউন্সিলর কামাল হোসেন অন্তর ও সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর তালুকদার,সাবেক সভাপতি প্রিয়তুষ পোদ্দার, সাধারণ সম্পাদক সুজন পোদ্দার, পাক্ষিক কচুয়া কণ্ঠের সম্পাদক মন্ডলীর সভাপতি আঃ ওয়াদুদ মজুমদার,দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আঃ বকর মজুমদার উজ্জ্বল, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো.তাজুল ইসলাম,ইউনিয়ন যুবলীগের আহবায়ক তারেক শাম’স মিঠু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহিম খলিল বাদল, বতর্মান সিনিয়র যুগ্ম আহবায়ক সোহাগ উদ্দীন,আলোর মশাল সামাজিক যুব সংগঠনের সভাপতি ওমর ফারুক সাইম ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ।
ছবি: কচুয়ায় যুবলীগ নেতা মঞ্জুর এলাহী মজুমদারের জানাজার একাংশ।
ফাইল ছবি: মঞ্জুর এলাহী মজুমদার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার