1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অমিত রায় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান পে-স্কেল নিয়ে আসছে গেজেট দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জরুরি নির্দেশনা কচুয়ায় ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার ছাপাখানা ও প্রকাশনা সংক্রান্ত আইনের সংশোধনের বিষয়ে আমি তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব :শেখ ফরিদ আহমেদ মানিক এমপি কচুয়ায় জাপানি ভাষা শিক্ষা, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার সুযোগে সেমিনার কচুয়ার নাউপুরায় আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচিতি সভা কচুয়ায় হেযবুত তওহীদের ‘মুখোশ উন্মোচন’ শীর্ষক সেমিনার বিদ্যুৎ সাশ্রয় ও নির্ধারিত সময়ে দোকান বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান কচুয়ায় ৮শত পিচ ইয়াবা ও দেড় কেজি গাঁজাসহ ১নারী মাদক ব্যবসায়ীসহ আটক-৫
শিরোনাম

কচুয়া প্রবীন আওয়ামী লীগ নেতা মো: শহীদ উল্যাহ আর নেই

  • আপডেট : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ৭৮১ বার পড়া হয়েছে

চাঁদপুর জেলা ও কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্য নির্বাহী সদস্য মো.শহীদ উল্যাহ (৬৭) মঙ্গলবার সকালে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেন( ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী,১ছেলে ১ মেয়ে রেখে গেছেন। মৃত্যুর পর বিকালে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যলয়ের সম্মুখে মরহুমের লাশ নিয়ে আসলে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তার এক নজর দেখার ছুটে আসেন। বাদ মাগরিব কচুয়া ডাক বাংলো জামে মসজিদ পাঙ্গনে প্রথম জানাজা, বাদ এশা নিজ গ্রামের আশ্রাফপুর উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজায় অনুষ্ঠিত হয়। এসময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটওয়ারী, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মো.শাহজাহান শিশির,সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূইঁয়া, আওয়ামী লীগ নেতা তরিকুল ইসলাম মুন্সি, রফিুকল ইসলাম লালু,কচুয়া বাজার কমিটির সভাপতি জাকির হোসেন বাটা, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সিকদার। জানাজা শেষে আশ্রাফপুর নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি,কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড.সেলিম মাহমুদ,এনবিআর সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব গোলাম হোসেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম,উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারী,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার। এছাড়াও শোক প্রকাশ করেন,কচুয়া প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো.তাজুল ইসলাম, উপজেলা যুব লীগের সাধারন সম্পাদক শাহ জালাল প্রধান জালাল, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোফাচ্ছেল খান,পৌর কাউন্সিলর কামাল হোসেন অন্তর,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জি.ইব্রাহিম খলিল বাদল।

ছবি: মরহুম শহীদ উল্যাহর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন,কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশিরসহ নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার