1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শুধু পাঠ্য বই নির্ভর শিক্ষা নয় :শিক্ষামন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন কচুয়া ভ্রাম্যমান আদালতে ৮ ঔষধ ব্যবসায়ীর জরিমানা কচুয়ায় সাংবাদিকদের সাথে উপজেলা বিএনপি’র মত বিনিময়। কচুয়ায় সাচারে লাখো ভক্তের সমাগমে ভারতীয় উপমহাদেশের বৃহত্তম রথ যাত্রা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সবার শীর্ষে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষামন্ত্রী একক সিদ্ধান্তে পরীক্ষা বন্ধ করতে পারে না : নাজমুন নাহার বেবী কচুয়ায় সড়কের পাশের গাছ কাটার অভিযোগ, স্থানীয়দের ক্ষোভ কুমিল্লাস্থ কচুয়া সমিতির উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কচুয়ায় আল রাজ্জাক চাইনিজ ও কমিউনিটি সেন্টারের উদ্বোধন চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা
শিরোনাম

কচুয়ায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

  • আপডেট : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৮৫৮ বার পড়া হয়েছে
ছবি: মহান বিজয় দিবসে কচুয়ায় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করছেন অতিথিবৃন্দ।

কচুয়ায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। সকাল ৬ টা ৩৬ মিনিটে সূর্যোদায়ের সাথে সাথে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অবস্থিত স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপজেলা প্রশাসনের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো: নাজমুল হাসান,পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির , আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো: গোলাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী,সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন, কচুয়া থানার ওসি মো: ইব্রাহীম খলিল,মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে সাবেক কমান্ডার ,ডেপুটি কমান্ডার জাবের মিয়া,চাঁদপুর পল্লীবিদ্যুত সমিতির সভাপতি তৌহিদুল ইসলাম খোকা,যুবলীগের পক্ষে সভাপতি নাজমুল আলম স্বপন ও সাধারন সম্পাদক শাহজালাল প্রধান ,কচুয়া প্রেসক্লাবের পক্ষে সভাপতি মো: আলমগীর তালুকদার,সাধারন সম্পাদক সুজন পোদ্দার ,কচুয়া বার্তার পক্ষে সম্পাদক , ব্যবস্থাপনা সম্পাদক আমির হোসেন ও সহকারি বার্তা সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লবসহ অন্যান্য প্রতিনিধিগন।।

ছবি: মহান বিজয় দিবসে কচুয়ায় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করছেন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো: গোলাম হোসেন।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন।বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির। উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির,নির্বাহী অফিসার মো: নাজমুল হাসান,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মুবিন ও অফিসার ইনচার্জ মো:ইব্রাহীম খলিল আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্কুল-কলেজ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে। সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক আলোক চিত্র প্রদর্শিত হয়। পরে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধ ও যুদ্ধাহত পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়। পুলিশ, আনসার ও ভিডিপি, রোভার স্কাউটস, গার্লস গাইড, কাব দল ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করে। পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক আলোক চিত্র প্রদর্শিত হয়। একই দিন বাদ জোহর মসজিদ ,মন্দির ও অন্যান্য উপসনালয়ে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বিকেলে প্রীতি ফুটবল ম্যাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ছবি: মহান বিজয় দিবসে কচুয়ায় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করছেন অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার