1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় বৃদ্ধ পিতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ কচুয়ায় ভ্রাম্যমান আদালতে ৫ ব্যবসায়ীর ৫৫ হাজার টাকা জরিমানা এক উপজেলার সব ইউনিয়নের ভোট একসাথে হবে: নির্বাচন কমিশন সচিব সেপ্টেম্বর মাসেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী জাহাঙ্গীর শেখ কচুয়ায় আদম বেপারী নাছির উল্লাহ’র খপ্পরে পড়ে নিঃস্ব এক পরিবার কচুয়ায় ব্যাপক আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত কচুয়া উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার প্রার্থী মোহাম্মদ বশির মজুমদার কচুয়ায় গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার কচুয়ায় প্রবাসীর বিরুদ্ধে স্ত্রী-সন্তানদের ভরণপোষণ, নির্যাতনের অভিযোগ, গ্রামবাসীর ঝাড়ু মিছিল ও বিক্ষোভ
শিরোনাম

মুক্তিযুদ্ধের চেতনা ধারনা করে আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিয়ে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে:সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

  • আপডেট : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৮০৮ বার পড়া হয়েছে

কচুয়ায় মুক্তি যোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। ৩ ডিসেম্বর শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২ শ ত ৮৬জন মুক্তি যোদ্ধার মাঝে এ সনদ ও স্মার্ট কার্ড বিতরন করেন। এ সময় তিনি বলেন-বঙ্গবন্ধু কর্তৃক সৃজিত বাংলাদেশে রাজাকের স্থান নেই। সে দিন যদি আমরা বঙ্গবন্ধুর আহবানে সাড়া না দিতাম তাহলে আজ আমরা বিশে^র মাঝে মাথা উচু করে দাঁড়াতে পারতাম না। মুক্তিযুদ্ধের জয় বাঙ্গালীদের মর্যাদা এনে দিয়েছে। এ মর্যাদার ভিত্তি বঙ্গবন্ধু সেই দিন আমাদেরকে দিয়ে ছিলেন। মুক্তিযুদ্ধের চেতনা ধারনা করে আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিয়ে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা মুক্তি যোদ্ধাদের প্রেরণাদাতা। তিনি মুক্তি যুদ্ধকালীন তাঁর পিতার পাশে থেকে প্রেরনা দিয়ে গেছেন। শেখ হাসিনা মুক্তি যোদ্ধাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে তাদের মর্যাদা নিশ্চিয়তা প্রদানের লক্ষ্যে তাদের জন্য যাচ্ছেন। স্বাধীন বাংলাদেশে আজ আমরা উপভোগ করছি তার সব কিছুই করেছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। যা পূর্ববতী কোন সরকার প্রধান জিয়া উর রহমান, এরশাদ কিংবা খালেদা জিয়া করে যেতে পারেনি। বঙ্গবন্ধু এ দেশ সৃষ্টি করে উন্নয়নের পথে অগ্রসর হওয়ার যে ভিত্তি আমাদেরকে দেখিয়েছেন তা সব সময় স্মরণ রেখে আমরা এগিয়ে যাবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজমুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়নের কর্মকর্তা মাহবুব-উল-আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহ-সভাপতি ইয়াকুব আলী মাস্টার, বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব:) মো.ফজলুল হক,যুদ্ধকালীন কমান্ডার আব্দুর রশিদ পাঠান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদেও সাবেক কমান্ডার আব্দুল মবিন, ডেপুটি কমান্ডার জাবের মিয়া,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার প্রমুখ। এসময় বীর মুক্তিযোদ্ধা,উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আওয়ামীলীগ সহযোগী সংগঠনের নেতাকর্মী’রা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার