1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম

কচুয়ায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট ॥ পাঠদান ব্যাহত

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৮২৭ বার পড়া হয়েছে

কচুয়া উপজেলার ১৭১টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২২টিতে প্রধান শিক্ষক ও ৬৫টি বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও মোট জনসংখ্যার শতভাগ প্রাইমারী শিক্ষা নিশ্চিত করনের লক্ষ্যে কাজ করলেও সেদিক থেকে পিছিয়ে রয়েছে কচুয়া উপজেলার প্রাথমিক বিদ্যালয় গুলো। উপজেলায় ১৭১টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬৫টিতে দীর্ঘদিন ধরে ৯২টি সহকারী শিক্ষকের পদ শূন্য থাকার ফলে পাঠদান ব্যাহত হচ্ছে।
ফলে বিদ্যালয়ে শিক্ষক সংকটে স্কুলে লেখাপড়ার মান ক্রমশ হ্রাস পাচ্ছে। এতে সংশ্লিষ্ট বিদ্যালয়ে প্রশাসনিক কার্যক্রমসহ শিক্ষা কার্যক্রম মারাত্মক ভাবে বিঘিœত হচ্ছে।
বৃহস্পতিবার শিক্ষা অফিস সুত্রে জানা যায়, উপজেলার ১৭১টি প্রাথমিক বিদ্যালয়ে ১ হাজার ৭৯ জন সহকারী শিক্ষকের পদ রয়েছে। এর মধ্যে ৭০ শতাংশই নারী শিক্ষক। এর মধ্যে উপজেলার ২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ এবং ৬৫টি বিদ্যালয়ের ৯২ জন সহকারী শিক্ষকের পদ শূন্য আছে। অনেক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ খালি থাকায় সহকারী শিক্ষকেরা ভারপ্রাপ্ত হিসেবে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এদিকে ১১জন শিক্ষক ডেপুটেশনে রয়েছেন। এ অবস্থায় একজন শিক্ষককে একটানা চার-পাঁচটি ক্লাসে পাঠদান করতে হয়, অথবা কখনো কোনো একটি শ্রেণির পাঠদান বন্ধ থাকে।
দরবেশগঞ্জ সপ্রাবি’র প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. তাজুল ইসলাম জানান, প্রাথমিক বিদ্যালয় গুলোতে অনেক শিক্ষক সংকট। ফলে পাঠদান করাতে খুবই হিমসিম খেতে হয়। টানা শিক্ষার্থীদের ক্লাস নিতে হচ্ছে। কিছু কিছু বিদ্যালয় গুলোতে অনেক শিক্ষক পিটিআইতে প্রশিক্ষনে রয়েছেন। এতে করে ওই বিদ্যালয় গুলোতে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করাতে ব্যাঘাত ঘটে। অচিরেইে বিদ্যালয় গুলোতে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদে পদায়ন করলে শিক্ষক সংকট কাটার সম্ভবনা রয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার এএইচ এম শাহরিয়ার রসুল বলেন, মৃত্যু, অবসরজনিত কারন ও অনেক দিন থেকে পদোন্নতি কাজ বন্ধ থাকায় শূন্য পদ সৃষ্টি হয়েছে। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের শূন্য পদের তালিকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসকে লিখিতভাবে জানানো হয়েছে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলেই সমস্যা আর থাকবে না। আশা করি দ্রুত এর সমাধান হবে।

ছবি: কচুয়ার সেঙ্গুয়া ভূঁইয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেনী কক্ষে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছেন শিক্ষকগন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার