1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় বৃদ্ধ পিতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ কচুয়ায় ভ্রাম্যমান আদালতে ৫ ব্যবসায়ীর ৫৫ হাজার টাকা জরিমানা এক উপজেলার সব ইউনিয়নের ভোট একসাথে হবে: নির্বাচন কমিশন সচিব সেপ্টেম্বর মাসেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা কচুয়া সদর দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী জাহাঙ্গীর শেখ কচুয়ায় আদম বেপারী নাছির উল্লাহ’র খপ্পরে পড়ে নিঃস্ব এক পরিবার কচুয়ায় ব্যাপক আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত কচুয়া উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সম্ভাব্য মেম্বার প্রার্থী মোহাম্মদ বশির মজুমদার কচুয়ায় গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার কচুয়ায় প্রবাসীর বিরুদ্ধে স্ত্রী-সন্তানদের ভরণপোষণ, নির্যাতনের অভিযোগ, গ্রামবাসীর ঝাড়ু মিছিল ও বিক্ষোভ
শিরোনাম

কচুয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর

  • আপডেট : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৮৬৩ বার পড়া হয়েছে

কচুয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। ১ অক্টোবর শনিবার দুপুরে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর উপলক্ষ্যে সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুই পর্বে অনুষ্ঠানে প্রথম পর্বে ছিল নবাগতদের ও দ্বিতীয় পর্বে বিদায়ীদের সংবর্ধনা।

প্রথম পর্বটি প্রেসক্লাবের সহ-সভাপতি মফিজুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বটি অনুষ্ঠিত হয় নবনির্বাচিত সভাপতি আলমগীর তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন পোদ্দারের সঞ্চালনায়। প্রথম পর্বে স্বাগতম বক্তব্য রাখেন প্রেসক্লাবের বিদায়ী সহ-সভাপতি মফিজুল ইসলাম বাবুল।

উভয় পর্বে বিদায়ী ও নবাগত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতার সভাপতি আবুুল হোসেন, সাবেক সভাপতি প্রিয়তুষ পোদ্দার, সাবেক সহ-সভাপতি আফাজ উদ্দিন মানিক ও আমির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জিসান আহেম্মদ নান্নু,যুগ্ম-সাধারণ সম্পাদক কাউছার আহম্মেদ, প্রচার সম্পাদক আবু সায়েম মৃধা, সাহিত্য ও গবেষনা সম্পাদক আলী আক্কাস তালুকদার, তথ্য ও গবষনা বিষয়ক সম্পাদক আবু সাঈদ, নবাগত কমিটির সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সহ-সাংগঠনিক ইসমাইল হোসেন বিপ্লব, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুমন, নির্বাহী সদস্য মেহেদী হাসান প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, নবগত কমিটির দপ্তর সম্পাদক সম্পাদক মাঈন উদ্দিন আহম্মেদ সবুজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফরহাদ চৌধুরী, নির্বাহী সদস্য আহসান হাবীব সুমন। কচুয়া প্রেসক্লাবের নব গঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ ও কেক কেটে অভিনন্দন জানান কচুয়ার বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক আলহাজ্ব মো: খোরশেদ আলম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার