1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম

কচুয়া প্রেসক্লাবের কমিটি গঠন :সভাপতি আলমগীর তালুকদার ও সাধারণ সম্পাদক সুজন পোদ্দার

  • আপডেট : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৯৭ বার পড়া হয়েছে
ছবিঃ সভাপতি আলমগীর তালুকদার ও সাধারণ সম্পাদক সুজন পোদ্দার।

সমঝোতার ভিত্তিতে কচুয়া প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ২৩ শুক্রবার বিকালে এক আনন্দঘন পরিবেশে সকল সদস্যদের উপস্থিতিতে সমঝোতা কমিটি ‘দৈনিক জনকণ্ঠ’ পত্রিকা ও বাংলা ভিশন টেলিভিশনের কচুয়া প্রতিনিধি মো. আলমগীর তালুকদারকে সভাপতি ও ‘দৈনিক আজকের’ পত্রিকা ও ‘দৈনিক চাঁদপুর প্রবাহ’ পত্রিকার কচুয়া প্রতিনিধি সুজন পোদ্দারকে সাধারণ সম্পাদক করে কচুয়া প্রেসক্লাবের ২০২২-২০২৩সালের (১বছর মেয়াদী) কমিটি ঘোষণা করা হয়। এছাড়া ২০২৩-২০২৪ সালের কমিটির সভাপতি হিসেবে ‘দৈনিক কালের কন্ঠ’ পত্রিকার কচুয়া প্রতিনিধি প্রিয়তুষ পোদ্দার ও সাধারণ সম্পাদক হিসেবে‘দৈনিক যুগান্তর’ পত্রিকার কচুয়া প্রতিনিধি জিসান আহমেদ নান্নুকে নির্বাচিত করা হয়। ঘোষণা করা কমিটিদ্বয়কে সকলে করতালি দিয়ে সমর্থন ও অভিনন্দন জানান।
সমঝোতা কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পালন করেন কচুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন। সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক,সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন ও নির্বাহী সদস্য সনতুষ চন্দ্র সেন।
নব-নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি,এনবিআর’র সাবেকচেয়ারম্যান আলহাজ¦ গোলাম হোসেন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.শাহাজাহান শিশির, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন,কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম খলিল,পৌর মেয়র নাজমুল আলম স্বপন, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া, সাধরাণ সম্পাদক ইকবাল আজিজ শাহীন,উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল,কচুয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ইঞিনিয়ার মনিরুজ্জামান দেওয়ান মানিক, জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ¦ রুহুল আমিন ও সদস্য সচিব অ্যাড. মাঈন উদ্দিন মাইনু, গোহট দক্ষিণ ইউপি চেয়ারম্যান আমির হোসেন, উত্তর কচুয়া ইউপি চেয়ারম্যান এম আকতার হোসেন, গোহট উত্তর ইউপি চেয়ারম্যান কবির হোসেন, পশ্চিম সহদেবপুর ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, কড়ইয়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ ছালাম সওদাগর, কচুয়া পৌর কাউন্সিলর কামাল হোসেন অন্তর, কাদলা ইউপি চেয়ারম্যান নূরে-ই আলম রিহাত, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ংক সোহাগ উদ্দিন, ঝিলমিল সাংস্কৃতিক সংঘের সভাপতি ফরহাদ চৌধুরী, আলোর মশাল সংগঠনের সভাপতি আবু সায়েম মৃধা প্রমূখ।

ছবিঃ সভাপতি আলমগীর তালুকদার ও সাধারণ সম্পাদক সুজন পোদ্দার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার