1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম

কচুয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ফয়সাল চৌধুরী জীবনকে সংবর্ধণা

  • আপডেট : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ১৪৩৬ বার পড়া হয়েছে

কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নে বিশিষ্ট সমাজ সেবক ফয়সাল চৌধুরী জীবনকে সংবর্ধণা প্রদান করা হয়েছে। ২০ আগস্ট শনিবার কাদলা ইউনিয়নের আয়োজনে কচুয়ার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ফয়সাল চৌধুরী জীবনকে সংবর্ধণা প্রদান করা হয়। কাদলা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নুরে ই আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি গুলবাহার গ্রামের কৃতি সন্তান ফয়সাল চৌধুরী জীবন। এ সময় তিনি বলেন কচুয়ার প্রতিটি ইউনিয়নের মানুষ ভালভাবে জীবন যাপন করবে এটা আমার প্রত্যাশা । আমি ইতিমধ্যে আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে কচুয়ার বিভিন্ন গ্রামে শতাধিক গৃহহীন পরিবারকে ঘর করে দিয়েছি। আমার ইউনিয়নের প্রতিটি বাড়িতে কার কি সমস্যা তা জেনে আমরা তাদের সমস্যা লাঘবে কাজ করবে। এ এলাকার সন্তান হিসেবে এটি আমার নৈতিক দায়িত্ব। আমাদের এলাকার শিক্ষত বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নুরে ই আলম বলেন কাদলা ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমরা কাজ শুরু করেছি । কাদলা ইউনিয়নের প্রতিটি ঘরে উন্নয়নের ছোঁয়া পৌছে দিবার লক্ষ্যে অচিরেই সাবেক স্বরাস্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি মহোদয়ের সাথে পরামর্শ করে ”আমার উন্নয়ন আমার ভাবনা ”শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হবে।
এ সময় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য প্রার্থী মো: জামাল হোসেন,কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক মো: আলমগীর তালুকদার,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোফাচ্ছেল খান,পৌর কাউন্সিলর তাজুল ইসলাম রাজু,ইউপি সদস্য ্আবুল হোসেন কারী,মো: কাউছার,শাহ আলম প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন,বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক সফিকুল ইসলাম স্বপন,আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান সেলিম মাস্টার, মুক্তার খান ,যুবলীগ নেতা মহিউদ্দিন মজুমদার,হামিদ খান ,সাংবাদিক আহসান হাবীব সুমন ,ইসমাইল হোসেন বিপ্লব প্রমূখ।
ছবি: কচুয়ায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিশিষ্ট সমাজ সেবক ফয়সাল চৌধুরী জীবন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার