1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অমিত রায় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান পে-স্কেল নিয়ে আসছে গেজেট দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জরুরি নির্দেশনা কচুয়ায় ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার ছাপাখানা ও প্রকাশনা সংক্রান্ত আইনের সংশোধনের বিষয়ে আমি তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব :শেখ ফরিদ আহমেদ মানিক এমপি কচুয়ায় জাপানি ভাষা শিক্ষা, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার সুযোগে সেমিনার কচুয়ার নাউপুরায় আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচিতি সভা কচুয়ায় হেযবুত তওহীদের ‘মুখোশ উন্মোচন’ শীর্ষক সেমিনার বিদ্যুৎ সাশ্রয় ও নির্ধারিত সময়ে দোকান বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান কচুয়ায় ৮শত পিচ ইয়াবা ও দেড় কেজি গাঁজাসহ ১নারী মাদক ব্যবসায়ীসহ আটক-৫
শিরোনাম

কচুয়ায় উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন!

  • আপডেট : বুধবার, ২৫ মে, ২০২২
  • ১১৭৫ বার পড়া হয়েছে
ছবি: কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকদের ফাইল ছবি।

কচুয়ায় উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে চলছে ব্যাপক জলপনা কল্পনা। চাঁদপুর জেলার কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শীগ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংগঠনকে শক্তিশালী করতে ৩ মার্চ কেন্দ্রিয় আওয়ামী লীগ চাঁদপুর জেলা আওয়ামী লীগসহ কচুয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছে। তৃনমূল আওয়ামী লীগকে শক্তিশালী করতে জেলা ও উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন।চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল কচুয়া বার্তাকে জানান খুব সহসায় কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের তারিখ ঘোষনা করা হবে। এই লক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একটি কমিটি ইতিমধ্যে গঠন করা হয়েছে । ওই কমিটি কচুয়ায় সম্মেলনের মাধ্যমে একটি শক্তিশালী কমিটি উপহার দিবে। কচুয়ার সকল ইউনিয়নের সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
প্রসংগত : সর্বশেষ ২০১৩ সালের ২৬ জানুয়ারি হযরত শাহনেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে বহু নাটকীয়তার মধ্যে দিয়ে সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী ও সোহরাব হোসেন চৌধুরী সোহাগকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। তিন বছর মেয়াদী এ কমিটি দিয়ে চলছে দীর্ঘ নয় বছর। এ ৯ বছরে বর্তমান কমিটির সম্পৃক্ততার মধ্যেই জাতীয় সংসদীয় নির্বাচন, উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
ইতিমধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে অনেকের নাম শোনা যায়। কোন কোন সভাপতি ও সাধারন সম্পাদক পদে প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করার জন্য প্রার্থীতা ঘোষনা করে প্রচার প্রচারনা শুরু করেছে।
সভাপতি হিসেবে উপজেলা চেয়াম্যান মো. শাহজাহান শিশির, বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, ইউপি চেয়ারম্যান ইসহাক সিকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন সোহেল ভুইয়া ,আনারস প্রতীকে গত উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ গ্রহনকারী ফয়েজ আহমেদ স্বপন এবং সাধারণ সম্পাদক হিসেবে বর্তমান সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক অ্যাড. হেলাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আ: জাব্বার বাহার,জিয়াউর রহমান হাতেম,সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু,মোস্তাফিজুর রহমান জুয়েল ,কাদলা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নুরেই আলমের নাম শোনা যায়।
এদিকে গত উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো. শাহজাহান শিশিরের বিপক্ষে গিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সহ বেশ কিছু নেতৃবৃন্দ স্বতন্ত্র প্রার্থী ফয়েজ আহমেদ স্বপনের পক্ষে প্রকাশ্যে আনারস প্রতীকের নির্বাচন করেছে। উপজেলার বিভিন্ন স্থানে জনসভায় নৌকার বিপক্ষে ভোট চেয়ে প্রচার প্রচারনায় অংশ গ্রহণ করেছেন।অনেক প্রতিকুলতা পেরিয়ে মো: শাহজাহান শিশির বিপল ভোটে দ্বিতীয়বারের মত কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়।
সুষ্ঠ্য কাউন্সিলের মাধ্যমে দলের নির্যাতিত ও ত্যাগী কর্মীরা আওয়ামী লীগের নেতৃত্বে আসুক দলীয় নেতাকর্মীদের এটিই প্রত্যাশা।
ছবি: কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকদের ফাইল ছবি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার