1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর কচুয়ার পালাখাল মডেল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির লিটন কচুয়ার পশ্চিম সহদেবপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাকির পাটওয়ারী কচুয়ার আশ্রাফপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন কচুয়ায় ছাত্রদল নেতা ইমাম হাসানের সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রার্থিতা ঘোষণা কচুয়ার সাচারে ভ্রাম্যমান আদালতে ২ ক্লিনিকের ৬০ হাজার টাকা অর্থদণ্ড কচুয়ায় হযরত ফাতেমাতুজ জোহরা (রা:)দাখিল মাদ্রাসায় দোয়া ও অভিভাবক সমাবেশ কচুয়া পৌরসভার ৮ নং  ওয়ার্ড  রিকশা, ভ্যান অটো চালক দলের পরিচিতি সভা কচুয়ার পাথৈর ভূমি অফিসের জরাজীর্ণ অবস্থা
শিরোনাম

কচুয়ার নাউলায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু ॥ স্বামী ও ননদ আটক

  • আপডেট : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ১১২৭ বার পড়া হয়েছে

কচুয়ায় তানজিনা আক্তার সাথী (২৪) নামের এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। ১৩ মার্চ রবিবার উপজেলার গোহট উত্তর ইউনিয়নের নাউলা গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধু তানজিনা আক্তাররের স্বামীর পরিবারের লোকজনরা তানজিনা বিষপানে আত্মহত্যা করেছে বলে দাবি করলেও পিতার পরিবারের লোকজন তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ফয়সাল ও ননদ সালমাকে আটক করেছে কচুয়া থানা পুলিশ ।
স্বামী ফযসাল জানান রবিবার সকাল সাড়ে ১১টার দিকে তার বিষপানের বিষয়টি টের পেয়ে তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎস্যক মৃত ঘোষনা করেন।
অপর দিকে নিহত তানজিনার মা পেয়ারা বেগম ও বোন মর্জিনা বেগম জানায়, ফয়সাল জনৈক নারীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। গত অক্টোবর মাসে আইনগিরি মিয়াজী বাড়ির জনৈক মহিলার সাথে ফয়সালের বিয়ে হয়। বিষয়টি জানাজানি হলে গ্রাম্য শালিসের মধ্যস্ততায় বিবাহ বিচ্ছেদ ঘটে। এ নিয়ে তানজিনার সাথে আত্মকলহ চলে আসছে। তানজিনা দুটি সন্তান রয়েছে। তানজিনার পিতার পরিবারের দাবী পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এ হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
এব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তারা জানান।
কচুয়া থানার ওসি মো: মহিউদ্দিন জানান স্বামী ফয়সাল ও ননদ সালমা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে । লাশ ময়না তদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার