1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম

কচুয়ায় গৃহবধূ ধর্ষনের অভিযোগে যুবক আটক!

  • আপডেট : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৫৫ বার পড়া হয়েছে

কচুয়ায় এক গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষনের অভিযোগে মেহেদী হাসান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ফেব্রুয়ারি বৃহস্পতিবার ওই গৃহবধূ বাদী হয়ে মেহেদী হাসানকে অভিযুক্ত করে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। আটককৃত যুবক মেহেদী হাসান কচুয়া উপজেলার পশ্চিম আলীয়ারা গ্রামের সামছুজ্জামানের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে,উপজেলার আলীয়ারা গ্রামের প্রবাসী বিল্লাল হোসেনের সাথে ওই গৃহবধূর ৫ বছর পূর্বে ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ হয়। বর্তমানে তাদের গৃহে মো. সিয়াম (৪) নামের একটি পুত্র সন্তান রয়েছে। বিল্লাল হোসেন প্রবাসে থাকার সুবাদে একই গ্রামের যুবক মেহেদী হাসান বিভিন্ন সময়ে এসে অঙ্গীভঙ্গি করিয়া ওই গৃহবধূকে আজেবাজে কু-প্রস্তাব দিতো এবং বিগত ২০২১ সালের ২০ মার্চ রাতে গৃহবধূর বসত ঘরে প্রবেশ করে বিয়ের প্রলোভন দিয়ে ফুঁসলাইয়া তাকে জোরপূর্বক ভাবে ধর্ষণ করে।
এছাড়া গত ২২ জানুয়ারী তাকে পুনরায় বিয়ের প্রলোভন দিয়ে ফুঁসলিয়ে গাজীপুর জেলার অজ্ঞাত নামা বিভিন্ন স্থানে রাখিয়া ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এসময় ওই গৃহবধূ মেহেদী হাসানকে বিবাহের জন্য চাপসৃষ্টি করিলে বিভিন্ন তালবাহানা করে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি হুমকি ধমকি প্রদর্শন করে।
এ ব্যাপারে কচুয়া থানার ওসি মো.মহিউদ্দিন বলেন, গৃহবধূকে ধর্ষনের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। ওই মামলার আসামী হিসেবে মেহেদী হাসানকে বিজ্ঞ আদালতের মাধ্যে জেল হাজতে প্রেরন করা হবে।

কচুয়া: কচুয়া গৃহবধূ ধর্ষনের অভিযোগে আটক মেহেদী হাসান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার