1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ার নলুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসীর বসত ঘর পুড়ে ছাই,ক্ষয়ক্ষতি ১৫ লক্ষ টাকা কচুয়ার সাচার বাজারে জোরপূর্বক পাকা দালান নির্মাণের অভিযোগ কচুয়ায় এনসিপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবসে র‌্যালি ও আলোচনা সভা কচুয়ায় বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার কচুয়ায় মাদক বিরোধী বিতর্ক প্রতিযোগিতা জাতীয়তাবাদী রিকশা-ভ্যান অটো চালক দল কচুয়া পৌর কমিটির পরিচিতি সভা কচুয়ায় জুলাই গনঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে   জামায়াতের গণমিছিল কচুয়ায়  প্রবাসী পরিবারকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ কচুয়ায় মা ও শিশু হাসপাতালে দোয়া মিলাদ অনুষ্ঠিত কচুয়া উপজেলা ও পৌরসভা জাতীয়তাবাদী সিএনজি অটোরিকশা শ্রমিক দলের কমিটি গঠন
শিরোনাম

কচুয়ার বিতারা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ইসহাক সিকদারের পক্ষে সর্বদলীয় নাগরিক সভা

  • আপডেট : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ১১১৯ বার পড়া হয়েছে
ছবিঃ কচুয়ার বিতারা ইউনিয়নে সর্বদলীয় নাগরিক সভায় বক্তব্য রাখছেন চেয়ারম্যান প্রার্থী ইসহাক সিকদার।

আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য পঞ্চম ধাপের ইউপি নির্বাচনকে ঘিরে কচুয়ায় চেয়ারম্যান প্রার্থী ইসহাক সিকদারের পক্ষে সর্বদলীয় নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর সোমবার বিকেলে উপজেলার বিতারা ইউনিয়নের মাঝিগাছা এম.এম. উচ্চ বিদ্যালয় মাঠে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইসহাক সিকদারের সমর্থনে প্রায় তিন তিন সহ¯্রাধিক জনগনের উপস্থিতিতে এ সর্বদলীয় নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় আওয়ামীলীগ নেতা মফিজুর রহমান প্রধানের সভাপতিত্বে সর্বদলীয় নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য ও বর্তমান ইউপি চেয়ারম্যান ইসহাক সিকদার। এসময় তিনি বলেন, আমি দুবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এলাকাবাসীর সুখে দুঃখে পাশে ছিলাম। গত দশ বছর এই ইউনিয়নের ট্যাক্স (কর) সম্পূর্ন মওকুফ করেছি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহীউদ্দীন খান আলমগীর এমপির সহযোগীতায় এই ইউনিয়নের রাস্তা ঘাট, ব্রীজ, কালভার্ট, মসজিদ, মন্দির, স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ এলাকার ব্যাপক উন্নয়ন করতে সক্ষম হয়েছি। দল মত নির্বিশেষে আপনারা আমাকে পুনরায় বিতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চাওয়ার পরিপ্রেক্ষিতে সর্বদলীয় সভার আহবান করেছেন। আপনাদের মতের প্রতি সম্মান দেখিয়ে আমি এবার নির্বাচনে আসছি। আমাকে নির্বাচিত করলে এ উন্নয়নের ধারা দ্বিগুন করে দিব।
সভায় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মহসীন পাটওয়ারী, মোস্তফা কামাল, বোরহান উদ্দিন মাষ্টার, কামাল হোসেন ও মাওলানা আব্দুল কুদ্দুছসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত: বিতারা ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পায় উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাজীব আহমেদ রাজু। তিনি তা প্রত্যাহার করায় উপজেলা যুব লীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন নৌকা প্রতীক পায়।

ছবিঃ কচুয়ার বিতারা ইউনিয়নে সর্বদলীয় নাগরিক সভায় বক্তব্য রাখছেন চেয়ারম্যান প্রার্থী ইসহাক সিকদার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার