1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর কচুয়ার পালাখাল মডেল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির লিটন কচুয়ার পশ্চিম সহদেবপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাকির পাটওয়ারী কচুয়ার আশ্রাফপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন কচুয়ায় ছাত্রদল নেতা ইমাম হাসানের সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রার্থিতা ঘোষণা কচুয়ার সাচারে ভ্রাম্যমান আদালতে ২ ক্লিনিকের ৬০ হাজার টাকা অর্থদণ্ড কচুয়ায় হযরত ফাতেমাতুজ জোহরা (রা:)দাখিল মাদ্রাসায় দোয়া ও অভিভাবক সমাবেশ কচুয়া পৌরসভার ৮ নং  ওয়ার্ড  রিকশা, ভ্যান অটো চালক দলের পরিচিতি সভা কচুয়ার পাথৈর ভূমি অফিসের জরাজীর্ণ অবস্থা
শিরোনাম

কচুয়ায় পুকুর থেকে রিক্সাচালকের ভাসমান লাশ উদ্ধার

  • আপডেট : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ১৫২২ বার পড়া হয়েছে
ছবিঃ কচুয়ায় রিক্সাচালকের উদ্ধারকৃত মরদেহ।

কচুয়ায় পুকুর থেকে রাসেল হোসেন (৩৫) নামে এক রিক্সাচালকের ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ৩ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টায় উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের চাপাতলী প্রধানীয়া বাড়ির পাশের পুকুর থেকে ওই রিক্সাচালক যুবকের লাশ ও তার রিক্সাটি উদ্ধার করা হয়।
নিহত রাসেল হোসেন পার্শ্ববর্তী হাজীগঞ্জ উপজেলার মৈশামুড়া গ্রামের মো. ইউসুফের ছেলে। সে দীর্ঘদিন যাবৎ তার স্ত্রীসহ কচুয়া উপজেলার বলরা গ্রামে ভাড়া থাকতো। তার শ্বশুর বাড়ি উপজেলার কড়ইয়া ইউনিয়নের সাদিপুরা চাঁদপুর গ্রামে। ঘটনার দিন তার স্ত্রী শ্বশুরবাড়িতে ছিলো।
প্রত্যক্ষদর্শী রাসেল মজুমদার, রুবেল হোসেন ও আবু বকর জানান, শুক্রবার সকালে পুকুরে এক অজ্ঞাত ব্যক্তির লাশ ভাসতে দেখেন। পুলিশকে খবর দিলে তারা এসে পুকুর থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তার সন্ধান পাওয়া যায়। সে পেশায় একজন রিক্সাচালক। দীর্ঘদিন যাবৎ এ এলাকায় রিক্সা চালাতো । তাছাড়া পরিবারের সদস্যরা জানান রাসেল মৃগী । ধারণা করা হচ্ছে, রিক্সা চালানো অবস্থায় হঠাৎ তার মৃগী রোগ দেখা দিলে রিক্সাসহ পুকুরে পরে মারা যায়।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন হবে। এ ব্যাপারে তদন্ত চলছে, তদন্ত শেষে মৃত্যুর রহস্য উদঘাটন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ছবিঃ কচুয়ায় রিক্সাচালকের উদ্ধারকৃত মরদেহ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার