1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অমিত রায় কচুয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান পে-স্কেল নিয়ে আসছে গেজেট দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জরুরি নির্দেশনা কচুয়ায় ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার ছাপাখানা ও প্রকাশনা সংক্রান্ত আইনের সংশোধনের বিষয়ে আমি তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব :শেখ ফরিদ আহমেদ মানিক এমপি কচুয়ায় জাপানি ভাষা শিক্ষা, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার সুযোগে সেমিনার কচুয়ার নাউপুরায় আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচিতি সভা কচুয়ায় হেযবুত তওহীদের ‘মুখোশ উন্মোচন’ শীর্ষক সেমিনার বিদ্যুৎ সাশ্রয় ও নির্ধারিত সময়ে দোকান বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান কচুয়ায় ৮শত পিচ ইয়াবা ও দেড় কেজি গাঁজাসহ ১নারী মাদক ব্যবসায়ীসহ আটক-৫
শিরোনাম

কচুয়ায় ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত

  • আপডেট : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৯২৬ বার পড়া হয়েছে
ছবিঃ কচুয়ায় জশনে জুলুছের একাংশ

কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ২০ অক্টোবর বুধবার উপজেলা ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে সমাবেশ ও জশনে জুলুছ অনুষ্ঠিত হয়। উপজেলা আহালে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি আলহাজ¦ মৌলভী আবদুল হক শাহজী কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
সকাল ১০টায় কচুয়া ডাকবাংলো সংলগ্ন মসজিদ প্রাঙ্গনে উদযাপন কমিটির সভাপতি মাওলানা আলমগীর শাহ আল কাদেরীর সভাপতিত্বে ও ইসলামী যুবসেনা কচুয়া শাখার সভাপতি শাহজালাল প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, আহালে সুন্নাত ওয়াল জামায়াত কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট দেলোয়ার হোসেন পাটওয়ারী। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আহালে সুন্নাত ওয়াল জামায়াত কচুয়া উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মাসুদ হোসাইন আল কাদেরী, উপদেষ্টা আঃ মবিন, এনামুল হক মিন্টু, আবদুস সালাম সওদাগর, যুগ্ম সম্পাদক আবদুল হক ও মাওলানা মফিজুল ইসলাম আল কাদেরী, দপ্তর সম্পাদক ইমাম হোসেন, নির্বাহী সদস্য আবদুল মান্নান, জাহেদ তালুকদার, সমন্বয়ক আব্দুস সাত্তার, গোহট উত্তর ইউনিয়ন শাখার সভাপতি দুলাল প্রধান প্রমূখ। সমাবেশে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কচুয়ার এনায়েতপুর দরবার শরীফের পীরে তরিকত মাওলানা গোলাম গাউস আল কাদেরী।
সমাবেশ শেষে বর্ণাঢ্য আয়োজেন অনুষ্ঠিত হয় জশনে জুলুছ। জশনে জুলুছটি কচুয়া পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশ ও জশনে জুলুছে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করে।
এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন ও শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ছবিঃ কচুয়ায় জশনে জুলুছের একাংশ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার