1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম

কচুয়ায় ছেলে ধরা গুজব, নারী ও শিশুর প্রতি সহিংসতারোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯
  • ১৪৬৩ বার পড়া হয়েছে

গুজবে কান দিবেন না, গুজব রটাবেন না। কচুয়ায় ছেলে ধরা গুজব, নারী ও শিশুর প্রতি সহিংসতারোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই শুক্রবার সন্ধ্যায় কচুয়া থানা পুলিশের আয়োজনে উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাথে গুজব প্রতিরোধে সচেতনতামূলক সভায় গুজব সম্পর্কিত বিষয়ে কমিউনিটি পুলিশিং কমিটির করনীয় সম্পর্কে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়ালিউল্লাহ (অলি)।

KAC 09
ছবি২ঃ কচুয়ায় গুজব প্রতিরোধে কমিউনিটি পুলিশিং কমিটির সাথে ওসির সচেতনতা মূলক সভার একাংশ।
এসময় ওসি ওয়ালিউল্লাহ কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দের উদ্দ্যেশ্যে বলেন, চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে গুজব সম্পর্কিত বিষয়ে, কচুয়ায় সকল প্রকার অনভিপ্রেত ঘটনা প্রতিরোধে সবাইকে সচেতন করতে পুলিশ প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আরো বলেন, ছেলে ধরা গুজবে কান দিবেন না। কোন ব্যক্তিকে সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিক পুলিশ প্রশাসনকে অবহিত করুন, প্রয়োজনে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে সংবাদ দিন। গনপিটুনি, উস্কানি দিয়ে কোন অনাকাঙ্খিত ঘটনা সৃষ্টি করা যাবে না। কমিউনিটি পুলিশিং কমিটির ওয়ার্ড পর্যায়ে ২৭ জুলাই শনিবার থেকে মাইকিং এর মাধ্যমে গনসচেতনতা সৃষ্টি করতে হবে।সেজন্য কমিউনিটি পুলিশিং কমিটির সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
এসময় সচেতনতামূলক সভায় উপস্থিত ছিলেন, কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান কামাল, কচুয়া থানার সেকেন্ড অফিসার আল-আমিন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মোঃ আলমগীর তালুকদার, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক প্রানধন দে, সহ-সভাপতি তরিকুল ইসলাম মুন্সি, কোষাধ্যক্ষ আনোয়ার শিকদার, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির, কচুয়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন বাটা, কচুয়া উপজেলা দুদকের সহ-সভাপতি ওমর ফারুক মিয়াজী, কমিউনিটি পুলিশিং কমিটির নেতা সালাউদ্দীন মানিক, খোরশেদ আলম খোকন, নজরুল ইসলাম প্রধানসহ কমিউনিটি পুলিশিং কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ ।

KACHUA 26 JULY PHOTO 3

ছবি৩ঃ কচুয়ায় গুজব প্রতিরোধে কমিউনিটি পুলিশিং কমিটির সাথে ওসির সচেতনতা মূলক সভার একাংশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার