1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম

কচুয়ার সাচারে ৪ জুলই বৃহস্পতিবার ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ রথযাত্রা

  • আপডেট : বুধবার, ৩ জুলাই, ২০১৯
  • ২৭০১ বার পড়া হয়েছে

কচুয়া উপজেলার সাচার বাজারে রয়েছে হিন্দু সম্প্রদায়ের ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ  রথ। এশিয়ার বিখ্যাত কারুকার্য্য খচিত, দৃষ্টি নন্দন রথটি সাচারকে সারা বাংলাদেশে দিয়েছে বিশেষ পরিচিতি। বৃহস্পতিবার আষাঢ় মাসে শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে  লক্ষাধিক ভক্তবৃন্দ রথটনার মাধ্যমে ১৫৭তম রথ যাত্রার শুভ সূচনা শুরু হবে।সাতদিনের মাথায় একই বারে উল্টো রথটানার মাধ্যমে রথ উৎসব সমাপ্ত হবে। সাচার জগন্নাথ ধাম পূজা উদযাপন ও সাংস্কৃতিক সংঘের  ্উদ্যোগে সপ্তাহ ব্যাপী রথ যাত্রা অনুষ্ঠানে  ভারতের আগরতলা ও ত্রিপুরা থেকে ভক্তবৃন্দ আসতে শুরু করেছে। জগন্নাথ ধাম পূজা উদযাপন ও সাংস্কৃতিক সংঘের  আহবায়ক বটুকৃষ্ণ বসু জানান  প্রতিবছরের ন্যায় এ বছরও ভারতসহ বাংলাদেশের প্রায় লক্ষাধিক ভক্তবৃন্দ রথ উৎসবে যোগদান করবে। রথ উৎসবের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। প্রথম দিনের রথ উৎসবে প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি, বিশেষ অতিথি হিসেবে কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির,উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ উপস্থিত থাকবনে।এ উপলক্ষে বিভিন্ন পন্যের প্রায় দেড়শতাধিক স্টল ইতিমধ্যে স্থান পেয়েছে। রথ উদযাপন কমিটির সভাপতি হারাধন চক্রবর্তী ও সাধারন সম্পাদক শুকদেব গোস্বামী সকল ভক্তবৃন্দকে রথ উৎসবে অংশ গ্রহন করার আহবান জানিয়েছেন।

kachua photo 02

কচুয়া : কচুয়ার সাচার রথের একাংশ

কচুয়া থানার অফিসার ইনচার্জ ওয়ালি উল্লাহ জানান রথ উৎসব সুন্দরভাবে সম্পন্ন করার জন্যে সবাইকে সহহযোগীতা করতে  পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।  প্রসংগত  ঐতিহ্যবাহী রথটি সাচারের তৎকালিন জমিদার স্বর্গীয় সেন ১২৭৭ সালে নির্মাণ করেণ। “শ্রী শ্রী দারু ব্রহ্মোদয় গ্রন্থে” জানা যায় গঙ্গা গোবিন্দ সেন ভারতের পূরীধামে জগন্নাথ দর্শন করতে গেলে, জগন্নাথ দর্শন না দেওয়ার সেন মহাশয় সেখানেই আমরন অনশন আরম্ভ করেন। তথায় শ্রী ভগবানের স্বপ্নাদেশ প্রাপ্ত হইয়া দেশে আসিয়া নিজ গ্রাম সাচারে জগন্নাথ, বলরাম, শুভদ্রার বিগ্রহ নির্মান করার মাধ্যমে ঐতিহাসিক রথটি প্রতিষ্ঠা করেণ।তখন থেকেই সাচারের জগন্নাথ মন্দির প্রাঙ্গনে  জাকঝমক পূর্ণ পরিবেশে রথযাত্রা উদযাপিত হয়ে আসছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার