1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম

কচুয়া জমইয়াতে হিযবুল্লাহর নেতার ইন্তেকাল, ছারছীনার পীর ছাহেবের শোক –

  • আপডেট : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫
  • ১১৮৪ বার পড়া হয়েছে

চাঁদপুর জেলা জমইয়াতে হিযবুল্লাহর সদস্য ও কচুয়া উপজেলার সহ-সভাপতি হাজী আবদুছ ছামাদ (৭৫) ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে……. রাজেউন)। তিনি কচুয়া উপজেলার পাথৈর ইউনিয়নের বড় বাড়ির বাসিন্দা। তার মৃত্যুতে ছারছীনার পীর ছাহেব শোক বার্তা পাঠিয়েছেন। আজ শুক্রবার সকাল ৮টায় কচুয়া পাথৈর দারুচ্ছুন্নাত নেছারিয়া দীনিয়া মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

মরহুমের ভাতিজা মোঃ সেলিম জানান, তার চাচা আবদুছ ছামাদ ঢাকার একটি হাসপাতালে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, দু’মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। এ মৃত্যুর খরব শুনে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় তার রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

ছারছীনার পীর ছাহেবের শোক

আমীরে হিযবুল্লাহ ও ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মাঃজিঃআঃ) হাজী আবদুছ ছামাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক শোক বার্তায় বলেন, মরহুম অবদুছ ছামাদ জমইয়াতে হিযবুল্লাহর একজন একনিষ্ঠ কর্মী। এ ছাড়া তিনি ছারছীনা মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং-এর খেদমত করতেন। আমি তাঁর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি।

জমইয়াতে হিযবুল্লাহ

জমইয়াতে হিযবুল্লাহর জেলা সদস্য ও কচুয়া উপজেলার সহ-সভাপতি হাজী আবদুছ ছামাদের মৃত্যুতে সংগঠনের জেলা সভাপতি হাজী আবদুল আহাদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওঃ মোহাম্মদ সাইফুদ্দিন খন্দকার গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

যুব হিযবুল্লাহ

যুব হিযবুল্লাহর জেলা সভাপতি মুফতী এস এম জাকির ও সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসাইন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

ছাত্র হিযবুল্লাহ

ছাত্র হিযবুল্লাহ জেলা সভাপতি মোঃ হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ মাছুম বিল্লাহ গভীর শোক প্রকাশ করেছেন। এবং মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

যুব হিযবুল্লাহ

যুব হিযবুল্লাহর জেলা সভাপতি মুফতী এস এম জাকির ও সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসাইন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার