1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ার চৌমুহনী ডি এস আলিম মাদ্রাসার একাডেমিক ভবনের সংকট কচুয়ার দক্ষিন ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা কচুয়া উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক কাজী জাকির হোসেন কচুয়া বিশ্বরোডে মাদক বিরোধী সমাবেশ ইউনিয়ন পরিষদ নির্বাচন ২১ জানুয়ারী কচুয়া ৪৭০পিস ইয়াবাসহ মহিলা মাদক ব্যবসায়ী পারুল গ্রেপ্তার চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশ কচুয়ার ৩৭ টি মাদ্রাসায় একযোগে দাখিলে টেস্ট পরীক্ষা শুরু কচুয়ার চাঁদপুর এম. এ.খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ কচুয়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
শিরোনাম

বৃষ্টি নামবে আগামী সপ্তাহে

  • আপডেট : বুধবার, ২৩ এপ্রিল, ২০১৪
  • ২০৯২ বার পড়া হয়েছে

khora1-311x186সারাদেশের মানুষ গরমে অস্থির। ফেটে চৌচির হচ্ছে ফসলের মাঠ। এ থেকে স্বস্থি মিলত একটু বৃষ্টির ছোঁয়া পেলে। আর এই জন্য অপেক্ষা করতে হবে এ মাসের শেষ সপ্তাহ অর্থাৎ আগামী সপ্তাহ পর্যন্ত। আগামী সপ্তাহে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর এমনটিই জানিয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় আবহাওয়া অফিস সূত্র থেকে জানা যায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এছাড়া সীতাকুণ্ড, রাঙামাটি, রাজশাহী, খুলনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং দেশের অন্যত্র মাঝারি থেকে মৃদু তাপ প্রবাহ বয়ে যাওয়া অব্যাহত থাকতে পারে। এছাড়া সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস থেকে জানা যায়, মঙ্গলবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৯ ডিগ্রি সেলসিয়াস। যা গত বছরের একই সময়ের চেয়ে বেশি। গত বছর এ সময়ে ঢাকার তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আজকে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল ২৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২০ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২২ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস।

সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৮ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৩ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস।

খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৪০ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।

বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৮ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৩ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস।

চট্রগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৯ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস।

বৃষ্টি না হওয়া পর্যন্ত তাপমাত্রা কমার কোনো সম্ভবনা নেই। তবে তাপমাত্রা বর্তমানের চেয়ে খুব একটা বাড়বে না বলেও আবহাওয়া অফিস থেকে জানা যায়।

আবহাওয়া সূত্রে আরও জানা যায়,  ঢাকায় এ যাবতকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ১৯৬০ সালের ৩০ এপ্রিল ৪২ দশমিক ৩০ ডিগ্রি সেলসিয়াস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার