1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ইউনিয়ন পরিষদ নির্বাচন ২১ জানুয়ারী কচুয়া ৪৭০পিস ইয়াবাসহ মহিলা মাদক ব্যবসায়ী পারুল গ্রেপ্তার চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশ কচুয়ার ৩৭ টি মাদ্রাসায় একযোগে দাখিলে টেস্ট পরীক্ষা শুরু কচুয়ার চাঁদপুর এম. এ.খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ কচুয়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কচুয়ায় সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রভাতী ইন্স্যুরেন্সের নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম কচুয়ায় ভ্রাম্যমাণ আদালতে অবৈধ ড্রেজার ধ্বংস,দুই ভুয়া ডাক্তারকে জরিমানা কচুয়ার তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
শিরোনাম

কচুয়া – গৌরীপুর সড়কে অবৈধ দুইশতাধিক স্থাপনা উচ্ছেদ

  • আপডেট : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৬২ বার পড়া হয়েছে
ছবি: কচুয়া - গৌরিপুর সড়কের বিশ্বরোড এলাকায় অবৈধস্থাপনা উচ্ছেদ ।

কচুয়া – গৌরীপুর সড়কে অবৈধ দুইশতাধিক স্থাপনা উচ্ছেদ
কচুয়া বার্তা রিপোর্ট ⥮কচুয়া – গৌরিপুর আঞ্চলিক সড়কের বিশ্ব রোড এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন ও যৌথবাহিনী।
সোমবার সকাল থেকে কচুয়া বিশ্বরোডের সুলতানা ফিলিং ষ্টেশন থেকে কড়ইয়া মাছের আড়ৎ পর্যন্ত এলাকায় সড়ক ও জনপদ বিভাগের অধিগ্রহণকৃৃত রাস্তার দুপশে অবৈধভাবে নির্মাণ করা দুইশতাধিক দোকান ও স্থাপনা বুলড্রেজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে । জানাগেছে উচ্ছেদের পূর্বে মাইকিং ও অবৈধ স্থাপনা চিহ্নিত করে স্থাপনা সরিয়ে নিতে বলা হয়। তারপর সোমবার সকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ হেলাল চৌধুরী। তিনি বলেন স্থানীয় জনগণের দাবির পরিপ্রেক্ষিতে ও সড়কে চলাচলের রাস্তায় যান ও জনচলাচলের সুবিধার্থে কচুয়া বিশ্বরোড এলঅকার অবৈধভাবে নির্মান করা স্থাপনা ভেঙ্গে দেওয়া হয়েছে।
উপজেলার সাচার ও রহিমানগর বাজারের অবৈধ স্থাপন মঙ্গলবার ভেঙ্গে দেওয়ার কার্যক্রম শুরু হবে। এ উচ্ছেদ প্রক্রিয়ায় অব্যাহত থাকবে।
কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম বলেন বিশ্বরোড একটি গুরুত্বপূর্ণ সড়ক উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে পুলিশ ও সেনাবাহিনী সর্বত্বক সহযোগীতা করবে।
এ সময় সহকারি কমিশনার ভূমি আবু নাছির, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার শহিদুল ইসলাম,সড়ক ও জনপদ বিভাগের উপসহকারী প্রকৗশলী ওয়াসী উদ্দিন আহমেদসহ আইনশৃঙ্খলা দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
স্থানীয় সমাজ সেবক মফিজুল ইসলাম, মিজানুর রহমান স্বপন, ব্যবসায়ী জসিম উদ্দিন সহ অন্যান্যরা এই উৎচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়ে উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে।
ছবি: কচুয়া – গৌরিপুর সড়কের বিশ্বরোড এলাকায় অবৈধস্থাপনা উচ্ছেদ ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার