1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম

যারা গনতন্ত্র নসাৎ করে সংবিধানকে ধ্বংস করতে চায় তারা বোকার স্বর্গে বাস করছে:ড. সেলিম মাহমুদ

  • আপডেট : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ৬৭৯ বার পড়া হয়েছে

কচুয়ায় আওয়ামী লীগের উন্নয়ন প্রচার সমাবেশ
যারা গনতন্ত্র নসাৎ করে সংবিধানকে ধ্বংস করতে চায় তারা বোকার স্বর্গে বাস করছে:ড. সেলিম মাহমুদ
নিজস্ব সংবাদদাতা ॥
‘‘রুখো ষড়যন্ত্র ও মিথ্যাচার, প্রচার করো শেখ হাসিনার উন্নয়ন’’ এই স্লোগানে কচুয়ায় আওয়ামী লীগের উন্নয়ন প্রচার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর শুক্রবার বিকেলে পাথৈর ইউনিয়নের মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ।
এ সময় তিনি বলেন, ১৫ বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অসংখ্য ষড়যন্ত্র হয়েছে ,কোন ষড়যন্ত্রই সফল হয়নি। ইনশাআল্লাহ ষড়যন্ত্রকারীরা এবারো সফল হবেনা। আমাদের অনেক বিদেশী বন্ধু রাষ্ট্র রয়েছে। প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারতসহ অনেক গুরুত্বপূর্ন পরাশক্তি আমাদের সাথে রয়েছে। সর্বোপরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সাথে এ দেশের কোটি কোটি মানুষের সমর্থন রয়েছে।
তিনি আরো বলেন,যারা গনতন্ত্র নসাৎ করে সংবিধানকে ধ্বংস করতে চায় তারা বোকার স্বর্গে বাস করছে।
আমাদের সক্ষমতা ৩ গুন বৃদ্ধি পেয়েছে। আমাদেরকে উৎখাত করে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার সামর্থ কারো নেই। নৌকার বিজয় সুনিশ্চিত। কারণ, আমাদের সাথে রয়েছে এ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা।
পাথৈর ইউপি চেয়ারম্যান আলী আক্কাছ মোল্লার সভাপতিত্বে ও চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উপপ্রচার সম্পাদক কামাল পারভেজের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকা মহানগর শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জিএম আতিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম,সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জুয়েল,উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দিন সরকার,ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আ: কাইয়ুম।
এসময় উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ আইয়ুব আলী পাটওয়ারী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুল মোতালেব,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, যুগ্ম সাধারন সম্পাদক মো: শাহজাহান,ইউপি চেয়ারম্যান ইসহাক সিকদার, এম. আখতার হোসাইন মো: মনির হোসেন, হাবিব মজুমদার জয় প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার