1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম

কচুয়ায় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫
  • ১৩২১ বার পড়া হয়েছে

1কচুয়ায় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।গতকাল ২২ অক্টোবর বৃহস্পতিবার মনোহরপুর ফাযিল মাদ্রাসা হলরুমে কচুয়া উপজেলা শাখার আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে কাউন্সিল অধিবেশন ২০১৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভায় কচুয়া উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ নুরুল আমিন মজুমদারের  সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন-বাংলাদেশ ইসলামী ছাত্র ফ্রন্ট চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওঃ অধ্যক্ষ আব্দুর রব আলক্বাদেরী। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন -গাউছিয়া কমিটির কচুয়া উপজেলা শাখার সভাপতি  মাওঃ মোহাম্মদ সহিদ উল্ল্যা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-চাঁদপুর জেলা সুন্নী মহাসম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মাওঃ মোহাম্মদ আহসান উল্ল্যা, চাঁদপুর জেলা ইসলামী যুবসেনার সভাপতি মোহাম্মদ হুমায়ন কবির। কচুয়া উপজেলা ইসলামী যুবসেনার আহবায়ক মোহাম্মদ ইমাম হোসেন ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোহাম্মদ ফখরুউদ্দীনের যৌথ পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-চাঁদপুর জেলা ইসলামী ছাত্রসেনার সাবেক সভাপতি গাজী রাহিম, ইসলামী ফ্রন্টের অর্থ সম্পাদক মাওঃ হাসানুজ্জামান, এনায়েতপুর দরবার শরীফের পীর গোলাম গাউছ আলক্বাদেরী, রহিমানগর ইউসুফ সফর আলী দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মোহাম্মদ মনিরুজ্জামান, কচুয়া ইসলামী ছাত্রসেনার সাবেক সভাপতি মফিজুল ইসলাম আলক্বাদেরী, কচুয়া ইসলামী ফ্রন্টের সভাপতি অধ্যক্ষ নুরুল আলম মজুমদার প্রমুখ। উল্লেখ্য যে, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের চাঁদপুর জেলা শাখার সভাপতি ড. একেএম মাহাবুবুর রহমান কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি অসুস্থতার কারনে আসতে না পেরে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার