কচুয়া পৌরসভায় টিসিবি’র পন্য বিতরণ উদ্বোধন
নিজস্ব সংবাদদাতা॥
কচুয়াা পৌরসভায় টিসিবি’র পন্য বিতরনের উদ্বোধন করা হয়েছে। ৯ সেপ্টেম্বর সোমবার পৌরসভার ১ হাজার ৬শত ৭৪ উপকারভোগী পরিবারের মাঝে টিসিবির পন্য চাল,ডাল ও তৈল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পৌর নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম সরদার। উপকারভোগী প্রতিটি পরিবার ৫ কেজি করে চাল,২কেজি মশারীর ডাল ও ২লিটার সোয়াবিন তৈল ৪শত ৭০ টাকা দরে বিতরণ করা হয়। এ সময় পৌরসভার প্রধান সহকারি নাসির আলম নসু,অফিস সহকারী নাসির আলম,কর আদায়কারী সাইফুল ইসলাম,সহকারি লাইসেন্স পরিদর্শক সাব্বির আহমেদ ,পৌর কাউন্সিলর তাজুল ইসলাম ,আবদুল কাদের ,আবদুল মান্নান প্রমুখ।
ছবি: কচুয়া পৌরসভায় টিসিবি’র পন্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করছেন পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম সরদার।
Leave a Reply