1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত অসমপ্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ জেলা প্রশাসক মো. মোহসীন উদ্দিন
শিরোনাম

কচুয়ায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু ॥ আহত -২

  • আপডেট : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৮১৭ বার পড়া হয়েছে

কচুয়ায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু ॥ আহত -২
ষ্টাফ রিপোর্টার ॥
কচুয়ায় পৌর এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ৪ তলা বিল্ডিং থেকে নিচে পড়ে গিয়ে ইসমাইল হোসেন সুজন (২৩) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ৮ জুলাই সোমবার বিকালে চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউটের সম্মুখে ক্যামিকেল ব্যবসায়ী মাসুদ আলমের বিল্ডিংয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন উপজেলার শ্রীরামপুর গ্রামের পশ্চিমপাড়ার পহেলা গাজী বাড়ির ইমান হোসেনের ছেলে।
বিল্ডিংয়ের ঠিকাদার কড়ইয়া গ্রামের শেহের আলী জানান, বিল্ডিংয়ের ৪ তলার ছাঁদে রড উঠানোর সময় উপরে থাকা উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুাতিক লাইনের তাঁরের সাথে রড লেগে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ছাঁদ থেকে ছিটকে মাটিতে পড়ে ঘটনাস্থলে ইসমাইল হোসেন সুজন মারা যায়। এসময় তার সাথে থাকা একই গ্রামের নির্মাণ শ্রমিক শাকিল (২৪) ও সেঙ্গুয়া গ্রামের আব্দুর রশিদ (৪০) গুরুত্বর আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকালে পলিটেকনিক ইন্সটিটিউটের সম্মুখে ৪ তলা ভবনের কাজ করার সময় বৈদ্যুাতিক তাঁরের সাথে রড লেগে বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে ইসমাইল হোসেন ছিটকে নিচে পড়ে এবং তার সাথে থাকা আরো ২ শ্রমিক গুরুত্বর আহত হয়। তাদেরকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হোসেন সুজনকে মৃত ঘোষনা করে। উন্নত চিকিৎসার জন্য সংজ্ঞাহীন অবস্থায় বাকি ২ শ্রমিক শাকিল ও রশিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ সময় নিহত ইসমাইল হোসেনের স্বজনদের আহাজারীতে হাসপাতাল এলাকায় শোকের মাতম বিরাজ করে।
নাম প্রকাশ না করা শর্তে ঘটনাস্থলে থাকা কয়েকজন জানায়, বিল্ডিংয়ের মালিকের গাফিলতি, অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ ও উপরে নেট না দিয়ে কাজ করার কারনে এই শ্রমিকরে মৃত্যু হয়েছে। কোন ভাবে এই শ্রমিকের মৃত্যুর দায় ভবনের মালিক মাসুদ আলম এড়াতে পারে না। এলাকাবাসী এর সুষ্ঠু বিচার দাবী করেন।
নিহত পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে ইসমাইল হোসেন সুজন বিল্ডিং নির্মাণ এর কাজ করে আসছে। প্রতিদিনের ন্যায় আজ ও ইসমাইল কাজে যায়। বিকাল বেলা শুনি ইসমাইল হোসেন সুজন কাজ করতে গিয়ে কারেন্টের তারের সাথে লেগে তার মৃত্যু হয়। বছর খানিক আগে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ইসমাইল হোসেন নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

ছবি: কচুয়ায় নির্মাণাধীন ভবন ,পাশে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ইসমাইল হোসেনের মৃত দেহ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার