1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় ব্যবসায়ীর  নৃশংস  হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন সবাইকে কাঁদিয়ে কচুয়ার শিক্ষানুরাগী হুমায়ুন কবির মিয়ার চির বিদায় কচুয়া ন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড় প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ কচুয়ার চাঁদপুর এমএ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে মতবিনিময় সভা শিক্ষার মান উন্নয়নে কচুয়ার মেঘদাইর ফাযিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ। কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে
শিরোনাম

যারা রাজনীতি করেন তারা জানে কে মনোনয়ন পাবে :ড. সেলিম মাহমুদ

  • আপডেট : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৩৫ বার পড়া হয়েছে

যারা রাজনীতি করেন তারা জানে কে মনোনয়ন পাবে :ড. সেলিম মাহমুদ

ইসমাইল হোসেন বিপ্লব॥
বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন জননেত্রী শেখ হাসিনাকে কেবল বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে মূল্যায়ন করলেই হবে না তাঁর দেশপ্রেম বিশ^বাসীর মন জয় করেছে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে সুসম্পর্ক রয়েছে। ভারত জানে একমাত্র শেখ হাসিনাই দেশের স্বার্থ ও ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। বিএনপি-জামাত গোষ্ঠী সম্প্রতি সময়ে আওয়ামী লীগকে নিয়ে প্রপাগা-া চালাচ্ছে। তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জাতীয় সংসদ নির্বাচন খুব সন্নিকটে । দলের বিজয় নিশ্চিত করতে কালক্ষেপন না করে প্রতিটি জনপদের সবার নিকট আওয়ামী লীগের উন্নয়নের কথা পৌছে দিয়ে দলকে বিজয়ী করতে কাজ করুন । যারা রাজনীতি করেন তারা জানেন কে মনোনয়ন পাবেন। তিনি ৯ সেপ্টেম্বর শনিবার দুপুরে উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ মিলনায়তনে কচুয়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য কালে উপরোক্ত কথা বলেন। কচুয়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এম. আখতার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় এ সময়- চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আইযুব আলী পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আহাদ, পালাখাল মডেল ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান জয়, বিতারা ইউপি চেয়ারম্যান ইসহাক শিকদার, আশ্রাফপুর ইউপি চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল, ঢাকা ওইমেন্স কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান, আওয়ামী লীগ নেতা আহসান হাবীব প্রাঞ্জল, যুবলীগ নেতা ডা. মাসুদ, আহসান হাবীব জুয়েল, সাইফুল ইসলাম তালুকদার, ডা. গিয়াস উদ্দিন, সালাউদ্দিন ভূইয়া, ছাত্রলীগ নেতা শাকিব প্রধান প্রমুখসহ ৬নং উত্তর কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

ছবি ঃ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ড. সেলিম মাহমুদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার