1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় ব্যবসায়ীর  নৃশংস  হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন সবাইকে কাঁদিয়ে কচুয়ার শিক্ষানুরাগী হুমায়ুন কবির মিয়ার চির বিদায় কচুয়া ন্যাশনাল স্কুলে বার্ষিক ক্রীড় প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ কচুয়ার চাঁদপুর এমএ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে মতবিনিময় সভা শিক্ষার মান উন্নয়নে কচুয়ার মেঘদাইর ফাযিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ। কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে
শিরোনাম

কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ড. সেলিম মাহমুদের মতবিনিময়

  • আপডেট : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১৮৬৮ বার পড়া হয়েছে

কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ড. সেলিম মাহমুদের মতবিনিময়
নিজস্ব প্রতিনিধি ॥
বিএনপি’র দেশ বিরোধী অপতৎপরতা বিষয়ে সাংবাদিকদের অবহিত করনের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। ২৯ জুলাই (শনিবার) সকালে পালাখাল রুস্তম আলী ডিগ্রী কলেজ মিলনায়তনে কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন পোদ্দারের সঞ্চালনায় কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেন- বিএনপি জনগন থেকে বিছিন্ন রাজনৈতিক দল। যাদের সাথে জনগনের কোন সম্পর্ক নেই। বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমান সেনাবাহিনীতে কর্মরত থেকে অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে। বিএনপির বিরুদ্ধে জঘন্যতম মানবাধিকার লঙ্ঘন করার সুস্পষ্ট প্রমানাদি রয়েছে । জননেত্রী শেখ হাসিনাসহ জাতীয় নেত্রীবৃন্দকে হত্যার উদ্দেশ্যে একুশে আগস্ট গ্রেনেড হামলা করেছে।৩ নভেম্বর ৪ জাতীয় নেতাকে কারাগারে হত্যা করেছে। সেনাবাহিনীর অসংখ্য কর্মকর্তাকে মেজর হত্যা করেছে। তাদের মুখে গণতন্ত্র ও মানবাধিকার লঙ্গনের কথা মানায় না।
তিনি আরো বলেন সংবিধান অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপি ভিন্ন পথে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পাঁয়তারা করছে। বিএনপি জামাত জোট জনগণের উপর আস্থা না রেখে বিদেশী বিভিন্ন সংস্থার উপর আস্থা রাখছে। বিএনপি নির্বাচন করার মত রাজনৈতিক দল নয়, সহিংসতার মাধ্যমে দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করছে। গণতন্ত্রের নামে যানবাহনে অগ্নিসংযোগ করে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বিএনপির শাসন আমলে নির্বাচন কমিশনকে অকার্যকর করে ১৫ ফেব্রুয়ারীর মত প্রহসনের নির্বাচন করেছে এবং ভোটার তালিকায় ভূয়া ভোটার সংযুক্ত করেছিল। পক্ষান্তরে বাংলাদেশের আওয়ামী লীগের শাসন আমলে নির্বাচন কমিশনকে সর্বশেষ আরপিও সংশোধনীর মাধ্যমে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন পরিচালনার করার সর্বময় ক্ষমতা প্রদান করা হয়েছে। তাই বিএনপি নির্বাচন কমিশনের অধিনে সুষ্ঠ অবাধ নির্বাচনে অংশগ্রহন করতে ভয় পায়। কচুয়ার সাংবাদিকদের লেখনী অনেক উচ্চ মানের। আমি বিশ্বাস করি কচুয়ার মেধা সম্পন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরকত সাংাদিকগন তার লেখনির মাধ্যমে সঠিক তথ্য জনসম্মুখে উপস্থাপন করবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, ইউপি চেয়ারম্যান হাবিব মজুমদার জয়, এম আখতার হোসাইন মজুমদারসহ কচুয়া প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকগন।

ছবি ০১ ঃ কচুয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার