1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান-অটোচালক দল পৌর কমিটির পরিচিতি সভা কচুয়ার চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের সাফল্য কচুয়ায় দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষে গাউছিয়া ছোবহানিয়া আলিম মাদ্রাসা এসএসসিতে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় উপজেলায় সবার শীর্ষে কচুয়ায় এসএসসিতে পাশের হার ৫৬%,দাখিলে৬০.৭৯% কচুয়ায় মাদকাসক্ত চিকিৎসক ইয়াবাসহ গ্রেফতার কচুয়ার মাছিমপুরে সরকারি গাছ কাটার অভিযোগ কচুয়ার নোয়াগাঁওয়ে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ কচুয়ার নলুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রবাসীর বসত ঘর পুড়ে ছাই,ক্ষয়ক্ষতি ১৫ লক্ষ টাকা কচুয়ার সাচার বাজারে জোরপূর্বক পাকা দালান নির্মাণের অভিযোগ
শিরোনাম

কচুয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

  • আপডেট : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৮৫১ বার পড়া হয়েছে

কচুয়ায় যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ প্রাঙ্গনে সকাল সাড়ে ৯ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা ও কচুয়া প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল ১০ টায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা ও পুরস্কার বিতরন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসানের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব উল আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান, কচুয়া থানার ওসি মো. ইব্রাহিম খলিল, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ জাবের মিয়া, সন্তোষ চন্দ্র সেন ও আনোয়ার হোসেন সিকদার, ইউপি চেয়ারম্যান কবির হোসেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার ও তেগুরিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী ইসরাত জাহান।
কর্মসূচীর দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

ছবি: রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করছেন অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার