1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম

কচুয়ায় গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

  • আপডেট : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ৬৪৭ বার পড়া হয়েছে

কচুয়ায় গাছ থেকে পড়ে আজম খাঁ (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ৩০ অক্টোবর রবিবার বিকেলে উপজেলার মেঘদাইর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজম খাঁ উপজেলার সহদেবপুর গ্রামের মৃত. রহমান খাঁ এর ছেলে।
নিহতের মেয়ে রোজিনা আক্তার জানান,আমার বাবা রবিবার মেঘদাইর গ্রামের আলী হোসেনের বাড়িতে রেন্ট্রি গাছ কাটার কাজে যায়। গাছের ডাল কাটার সময় অসাবধানতাবশত গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়। এতে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে সে মারা যায়। নিহত আজম খাঁ’র স্ত্রী,২ ছেলে ও ২ মেয়ে রয়েছে। এদিকে নিহতের বাড়িতে চলছে শোকের মাতম।
কচুয়া থানার ওসি মো. ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুপুরে গাছ থেকে পড়ে একজন নিহত হয়েছে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরন করা হয়েছে।

কচুয়া: কচুয়ায় গাছ থেকে পড়ে নিহতের বাড়িতে চলছে শোকের মাতম। ও নিহত আজম খাঁ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার