1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত

চাঁদপুর জেলা পরিষদকে শক্তিশালী হিসাবে গড়ে তুলতে যোগ্য প্রার্থীদেরকে জয়ী করুন: ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি

  • আপডেট : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৮২৬ বার পড়া হয়েছে

মোহাম্মদ মহিউদ্দিন ॥
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা-সহ সামাজিক উন্নয়ন কাজে বিস্তরণ ঘটাতে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এসব পরিষদে যোগ্য নেতৃত্ব প্রয়োজন। আপনারা চাঁদপুর জেলা পরিষদ একটি শক্তিশালী পরিষদ হিসাবে গড়ে তুলতে যোগ্য প্রার্থীদেরকে জয়ী করবেন। ৬ নং ওয়ার্ড কচুয়া আসন থেকে পুরষ সদস্য পদে তৌহিদুল ইসলাম খোকা ও ২নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা আসনের নারী নেত্রী রওনক আরা রত্না প্রার্থী হয়েছেন। এই দুই প্রার্থী আওয়ামী লীগের রাজনীতিতে যথেষ্ট অবদান রয়েছে। তারা দলের পরীক্ষিত লোক। তাদের ত্যাগ-তিতিক্ষা অবশ্যই স্মরনীয়। তারা আপনাদের ও আমাদের প্রার্থী। তাই আমরা তাদেরকে জয়ী করার জন্য সম্মেলিতভাবে কাজ করে যেতে হবে। চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসাবে ওসমান গনি পাটওয়ারী প্রতিদ্বন্ধিতা করছেন। তিনি বিগত দিনেও জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর যোগ্য নেতৃত্ব প্রশংসিত হয়েছে। তাকে আবারো ভোট দিয়ে জয়যুক্ত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। তিনি গতকাল শুক্রবার আসন্ন জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে পুরুষ সদস্য প্রার্থী তৌহিদুল ইসলাম খোকা ও মহিলা সদস্য প্রার্থী রওনক আরা রত্নার সমর্থনে গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলার ১১নং দক্ষিণ গোহট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির হোসেনের সভাপতিত্বে ও ৮নং কাদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে ই আলম রিহাত এর সঞ্চালনায় নির্বাচনী সভায় বক্তব্য রাখেন- কচুয়া উপজেলা পরিষদের চেয়রাম্যান শাহজাহান শিশির, প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূইয়া, ইউপি চেয়ারম্যান আলী আক্কাস, আলমগীর হোসেন, এম. আখতার হোসেন, খন্দকার আরিফুজ্জামান, আব্দুস সালাম সওদাগর, কবির হোসেন ও রেজাউল মাওলা হেলাল, কচুয়া পৌর কাউন্সিলর কামাল হোসেন অন্তর, পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আহাদ, কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর মিয়াজী, ইউপি সদস্য চাঁন মিয়া, আফিয়া বেগম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী সহসভাপতি কামরুন্নাহার ভূইয়া, সদস্য হুমায়ুন কবির, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাড. হেলাল উদ্দীন, মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা শহীদসহ পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও উপজেলা আওয়ামী লীগের সবকটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকগন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার