1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম

কচুয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশে:কারচুপির কোন নির্বাচন বাংলাদেশের জনগন আর মেনে নেবেনা:সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু

  • আপডেট : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৩৯ বার পড়া হয়েছে

কেন্দ্রিয় বিএনপির সহসভাপতি সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু বলেছেন, কারচুপির কোন নির্বাচন বাংলাদেশের জনগন আর মেনে নেবেনা। নির্বাচন হতে হবে নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে । তিনি আরো বলেন, এ সরকার দুর্নীতিতে জড়িয়ে পড়েছে,আওয়ামী লীগের নেতারা লুটপাট করে নিজেদের স্বার্থ হাসিলে ব্যাস্ত বিধায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে।
তাই মানুষ পরিবর্তন চায়। আমরা সকলে রাজপথে নেমে আসলে শেখ হাসিনার সরকার গদিতে থাকতে পারবেনা।
তিনি ৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি,খুন নির্যাতন ইত্যাদির প্রতিবাদে কচুয়া উপজেলার ঘাগড়া চৌরাস্তা মোড়ে উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন । উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির প্রধানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট মকবুল হোসেনের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চট্রগ্রাম বিভাগীয় টিমের সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া,বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় বিএনপির ব্যাংক ও বীমা বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন হারুন অর রশীদ,চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ,সাধারন সম্পাদক অ্যাড.ছলিম উল্লাহ সেলিম,সাবেক যুগ্ম আহবায়ক মুনির চৌধুরী ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি,শাহজালাল প্রধান , মিজানুর রহমান পাঠান,যুগ্ম আহবায়ক মঞ্জুর আহমেদ সেলিম,যুবদলের আহবায়ক মহিউদ্দিন মজুমদার , যুগ্ম আহবায়ক অ্যাড মাসুদ প্রধান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজাহান সিরাজ ,পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মো: হাবিব উল্লাহ হাবিব,ওলামা দলের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন,ছাত্র দলের আহবায়ক কমরুল হাসান প্রমূখ।
ছবি: কচুয়ায় উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন কেন্দ্রিয় বিএনপির সহসভাপতি সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার