1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় চলাচলের রাস্তায় বেড়া দিয়ে প্রতিবন্ধকতার অভিযোগ কচুয়ায় জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল কচুয়াকে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে : ড. আনম এহসানুল হক মিলন কচুয়ায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ কচুয়ায় এইচএসসিতে ফলাফল বিপর্যয়⥮ড.মনসুরউদ্দীন মহিলা কলেজ সবার শীর্ষে কচুয়ায় ভাইয়ে ভাইয়ে সম্পত্তিগত বিরোধ ১জন টেডা বিদ্ধসহ আহত ৪ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় শ্রমিক দলের কর্মী সম্মেলন কুমিল্লা মর্ডান হাসপাতালের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত শরীফ হাসান তৃতীয়বারের মতো আইসিএসবি’র কাউন্সিলর নির্বাচিত
শিরোনাম

কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট হেলাল উদ্দীনের সমর্থনে মতবিনিময় সভা

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৯৯৬ বার পড়া হয়েছে

কচুয়া উপজেলা আওয়ামী লীগের আসন্ন সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট হেলাল উদ্দীনের সমর্থনে কচুয়া সদর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২৩ জুন বৃহস্পতিবার দুপুরে কোমরকাশা উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন মুন্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট হেলাল উদ্দীন। তিনি বলেন আমার রাজনৈতিক জীবনের সকল অর্জন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির জন্যই সম্ভব হয়েছে। তাই আমি ও আমার পরিবার ওনার নিকট কৃতজ্ঞ। যতদিন বাঁচব ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র সম্মান বজায় রখে রাজনীতি করব। তাই আসছে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আমি সাধারন সম্পাদক প্রার্থী । মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান জসিমউদ্দীন লিটন, কচুয়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী জহিরুল ইসলাম টগর, পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, সদর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হাসান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু মিয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মান্নান।
এছাড়া একই দিন সন্ধ্যার পর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট হেলাল উদ্দীনের সমর্থনে মিয়ারবাজারে গোহট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন গোহট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিন উদ্দীন। এসভায় এডভোকেট হেলাল উদ্দীন সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকগন বক্তব্য রাখেন।মতবিনিময় সভায় অংশগ্রহনকারী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এডভোকেট হেলাল উদ্দীনকে আসছে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে অকুন্ঠ সমর্থন প্রদানের আশ্বাস প্রদান করেন।

ছবি: কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট হেলাল উদ্দীনের সমর্থনে কচুয়া সদর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন, এডভোকেট হেলাল উদ্দীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার