1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় ৮ গুনী শিক্ষককে সম্মাননা প্রদান কচুয়ায় আদালতের আদেশে সম্পত্তি ফিরে পেলেন মানিক হোসেন কচুয়ায় প্রবাসীর বাড়িতে অগ্নিকান্ড, অপরাধীদের গ্রেফতার ও শাস্তির দাবি শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন কচুয়ার অধ্যক্ষ আবুল কালাম আজাদ শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন কচুয়ার জসীম উদ্দীন কচুয়ার ড.মনসুরউদ্দীন মহিলা কলেজে অভিভাবক সমাবেশ বিএনপির সংরক্ষিত এমপি মিষ্টির পদত্যাগ মামলা প্রত্যাহারের দাবিতে কচুয়া বাজারে ব্যবসায়ী ও বিএনপির প্রতিবাদ কচুয়ার কড়ইয়া বিশ্বরোডে সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ কচুয়ার বিতারা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ
শিরোনাম

নতুন আংগিকে কচুয়ার সাচার দৃষ্টিনন্দন জগন্নাথদেব মন্দির উদ্বোধন

  • আপডেট : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১০৬৫ বার পড়া হয়েছে

কচুয়ায় ১৫৩ বছরের ঐতিহাসিক সাচার দৃষ্টিনন্দন শ্রী শ্রী জগন্নাথদেব মন্দিরটি নতুন আংগিকে উদ্বোধন করা হয়েছে। ২ ফেব্রুয়ারি বুধবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি টেলিকনফারেন্সে মন্দিরটি পূন:প্রতিষ্ঠা উদ্বোধন করেন। প্রায় ৬০ফুট উচ্চ মন্দিরটি নিপুন করুকার্য খচিত সনাতন ধর্মীয় হিন্দু সম্প্রদায়ের অন্যতম তীর্থস্থান। বড় ১টি গম্বুজ সহ ৯টি গম্বুজ রয়েছে সাচার জগনাথ দেব মন্দিরে। সাদা আকাশী ও সোনালী রং এ মন্দিরটির রং কাজ করা হয়েছে।
এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা উদযাপিত হয় সাচার জগন্নাথ মন্দিরে। বুধবার সনাতন ধর্মবলম্বী হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরাধনা,অর্চনা,মাতৃকা পূজা,গঙ্গা আবাহন,হরিনামযজ্ঞ,ভোগরাগ পূজা ও মহাপ্রসাদ বিতরনের অংশগ্রহন করেন।
স্থানীয়রা ভক্তবৃন্দ জানান, সাচার জগন্নাথ মন্দিরে পরিবার আত্মীয় স্বজনদের নিয়ে এসেছি। মন্দিরে এসে আমরা সবাই আনন্দিত।
সাচার জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘের সভাপতি বটু কৃষ্ণ বসু ,সিনিয়র সহ-সভাপতি নিখিল দাস ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক প্রদীপ গোপ বলেন, বৃহত্তম কুমিল্লা ও চাঁদপুর জেলায় এটাই সবচেয়ে ব্যয়বহুল দৃষ্টিনন্দন মন্দির, উদ্বোধনের পর থেকে সনাতন ধর্মালম্বী ভক্তবৃন্দ মন্দিরে আসেন এবং তাদের পরিবার পরিজন নিয়ে উৎসবে মেতে উঠেন।
ছবি: কচুয়ার সাচার জগন্নাথদেব মন্দিরের একাংশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার