1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কচুয়ায় আল রাজ্জাক চাইনিজ ও কমিউনিটি সেন্টারের উদ্বোধন চাঁদপুর এম এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা কচুয়ার আল ফাতেহা দারুল ইসলাম মাদ্রাসায় ছাত্র অভিভাবক সমাবেশ কচুয়ায় সিএনজি কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কচুয়ায় নিশ্চিন্তপুর মাদ্রাসা কেন্দ্র দায়িত্ব অবহলায় দুই শিক্ষক বহিষ্কার অভ্যুত্থান শুধু সরকার পরিবর্তন নয়; বরং বৈষম্য, কর্তৃত্ববাদ ও ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম ছিল : খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগরী কচুয়ায় এইচ এস সি ও সমমানে ২হাজার ৭০জন পরীক্ষার্থী কচুয়ায় দীর্ঘ ৩৬ বছরের শিক্ষকতা জীবনের সমাপ্তি কচুয়ায়  সিঁদকেটে গৃহবধুকে হত্যার ৬  ঘন্টার মধ্যে আসামি গ্রেফতারের বিষয়ে  প্রেস ব্রিফিং কচুয়ার পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসায় পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মিলাদ
শিরোনাম

কচুয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

  • আপডেট : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৮৭৬ বার পড়া হয়েছে

কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য আঃ হান্নান মিয়ার বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি সহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর মঙ্গলবার দুপুরে পশ্চিম সহদেবপুর ইউনিয়নের ওই ওয়ার্ডের সহদেবপুর গ্রামে স্থানীয় জনগনের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন- সহদেবপুর গ্রামের দেলোয়ার হোসেন, সাজেদা বেগম , কাউছার আহম্মেদ চৌধুরী, আলমাছ চৌধুরী ও রুবেল ।বক্তরা দাবী করেন, ইউপি সদস্য আঃ হান্নান ও তার সহযোগী রাকিবুল হাসান রাকিব তাদের সহযোগিদের নিয়ে এলাকায় দীর্ঘদিন যাবত বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি ও মাদক ব্যবসা সহযোগীতা করে আসছে। । এসকল আপত্তিজনক কর্মকান্ডের প্রতিবাদ করায় ৩০ অক্টোবর (শনিবার) রাতে সহদেবপুর গ্রামের মৃত কালু মিয়ার ছেলে কচুয়া বাজারের ব্যবসায়ী রুবেল হোসেনকে হান্নান ও রাকিবগং মারধর করে।
এ ঘটনায় রুবেল বাদী হয়ে ইউপি সদস্য আঃ হান্নান সহ ৭ জনকে বিবাদী করে চাঁদপুরের বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করে। এ মামলা প্রত্যাহারের জন্য ইউপি সদস্য আঃ হান্নান বাদী রুবেলকে বিভিন্ন প্রকার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। শিগগিরই সকল অনৈতিক কর্মকান্ড বন্ধ সহ হান্নান ও রাকিব গংদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায় মানববন্ধন ও বিক্ষোভ কারীরা।
এবিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য আঃ হান্নান বলেন, ৩০ অক্টোবর রুবেলকে মারধরের কোন ঘটনাই ঘটেনি। আমি মাদকসহ কোন প্রকার অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত নই। উদ্দেশ্য প্রনোদিত ভাবে একটি মহল আমার মান সম্মান ক্ষুন্ন করার জন্য অপ্রচার চালাচ্ছে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন বলেন, এ বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা রুজু হয়েছে। মামলার তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবিঃ কচুয়ায় ইউপি সদস্য হান্নান মিয়ার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের একাংশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার