1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ইউনিয়ন পরিষদ নির্বাচন ২১ জানুয়ারী কচুয়া ৪৭০পিস ইয়াবাসহ মহিলা মাদক ব্যবসায়ী পারুল গ্রেপ্তার চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ওরিয়েন্টেশন ও অভিভাবক সমাবেশ কচুয়ার ৩৭ টি মাদ্রাসায় একযোগে দাখিলে টেস্ট পরীক্ষা শুরু কচুয়ার চাঁদপুর এম. এ.খালেক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ কচুয়ায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কচুয়ায় সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রভাতী ইন্স্যুরেন্সের নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম কচুয়ায় ভ্রাম্যমাণ আদালতে অবৈধ ড্রেজার ধ্বংস,দুই ভুয়া ডাক্তারকে জরিমানা কচুয়ার তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
শিরোনাম

চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে বঙ্গবন্ধু ,প্রধানমন্ত্রী ও স্থানীয় সাংসদের ছবি ভাংচুরের ঘটনায়: কচুয়ায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ

  • আপডেট : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ১১৯০৮ বার পড়া হয়েছে
ছবি: কচুয়ায় চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে বঙ্গবন্ধু ,প্রধানমন্ত্রী ও স্থানীয় সাংসদের ছবি ভাংচুরের ঘটনায় প্রতিবাদ মিছিল ও ইনসেটে ভাংচুরকৃত একাংশ

কচুয়ায় অবস্থিত চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র সংসদেও কার্যালয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাস্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি’র ছবি ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগ শাখা ছাত্রলীগ কতৃক আয়োজিত প্রতিবাদ মিছিলটি প্রতিষ্ঠানের সম্মুখের সড়ক থেকে বের হয়ে কচুয়া পৌর বাজার প্রদক্ষিন শেষে কলেজ ক্যাম্পসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তাগন ভাংচুরের সাথে সম্পৃক্তদের অচিরেই গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এ সময় ছাত্রলীগের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করেন। এ দিকে এ ঘটনার পর থেকে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করেছে।

এঘটনায় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হুমায়ন কবির বলেন,মঙ্গলবার সন্ধ্যায় ছাত্র সংসদে জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ তিনটি ছবির ভাংচুরের ঘটনাটি কলংকজনক । আমরা এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ।

এ ব্যাপারে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ জানান এ ঘটনায় মামলা হয়েছে,দোষীদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ বলেন যারা এ ধরনের কাজ করেছে তারা বাংলাদেশের স¦াধীনতায় বিশ্বাস করেনা। তাদের অচিরেই গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানাই এবং এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ঘটনায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রার্থী এডভোকেট হেলাল উদ্দিন বলেন এটি রাস্ট্রদ্রোহীতার শামিল।মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাস্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি’র ছবি ভাংচুর করে চরম অবমাননা করেছে। যা রাস্ট্রদ্রোহীতার অপরাধ করেছে। আমি এতবড় জগন্য ঘটনার তীব্র নিন্দা জানাই।কচুয়া থানার ওসি মো: মহিউদ্দিন জানান রাতে ঘটনা শোনার পর ঘটনাস্থল পরিদর্শন করে ভাংচুরকৃত তিনটি ছবি জব্দ করেছি। এ ঘটনায় প্রতিষ্ঠানের সিকিউরিটি ইনচার্জ আবু ছালেহ বাদী হয়ে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেছে।

প্রসংগত: মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রসংসদ কার্যালয়ের দেওয়ালে রক্ষিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাস্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি’র ছবি ভাংচুর করে ফ্লোরে রেখে দেয় । সপ্তম বর্ষের র‌্যাগডে অনুষ্ঠান শেষে সাধারন শিক্ষার্থীরা ভাংচুরকৃত ছবি দেখতে পেয়ে কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দকে সংবাদ দেয় । এ সময় ছাত্রলীগের নেতৃবৃন্দ কলেজের অধ্যক্ষ প্রকৌশলী লুৎফর রহমানকে বিষয়টি অবহিত করেন। এ দিকে ভাংচুরের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরলে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে মন্তব্য করে।
ছবি: কচুয়ায় চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে বঙ্গবন্ধু ,প্রধানমন্ত্রী ও স্থানীয় সাংসদের ছবি ভাংচুরের ঘটনায় প্রতিবাদ মিছিল ও ইনসেটে ভাংচুরকৃত একাংশ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার